তাপপ্রবাহে পুড়ছে ভারত! কেন গরম বাড়ছে এশিয়ার দেশগুলিতে?

ভোটারদের লাইনে দাঁড়াতে হচ্ছে তীব্র গরমে, দ্বিতীয় দফার ভোটে ভোট কমেছে।

গরমে পুড়ছে এশিয়া, বাংলাদেশ ও ফিলিপাইনে স্কুল বন্ধ। ব্যাংককে তাপমাত্রা ৫২ ডিগ্রি ছাড়িয়েছে!

কেন এই তীব্রতা? জলবায়ু পরিবর্তন, এল নিনো এবং খরা দায়ী।

এপ্রিল মাস থেকেই ভারতের বেশিরভাগ অংশে তীব্র তাপপ্রবাহ দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গ, রাজস্থান, উত্তরপ্রদেশ, দিল্লি, বিহার সহ অনেক রাজ্যই এর প্রভাবে পড়েছে।নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটারদের তীব্র গরমে লাইনে দাঁড়াতে হয়েছে।

২০১৯ সালের তুলনায় এই দফায় ভোটের হার ৪% কমেছে।ভারত ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক দেশেও প্রচণ্ড গরম।
বাংলাদেশ ও ফিলিপাইনে স্কুল বন্ধ রাখা হয়েছে।থাইল্যান্ডের ব্যাংককে তাপমাত্রা ৫২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে, ৩০ জনের মৃত্যু হয়েছে হিটস্ট্রোকে।বাংলাদেশের অনেক অঞ্চলে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।জলবায়ু পরিবর্তন, এল নিনো এবং খরার কারণে এই তীব্র তাপপ্রবাহ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ফিলিপাইনের অর্ধেক প্রদেশে খরা ঘোষণা করা হয়েছে।