“বলিউড থেকে এসেছি বলে আমি অশুদ্ধ?”-বিক্রমাদিত্যের কটাক্ষে ক্ষোভ প্রকাশ কঙ্গনার

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

কঙ্গনাকে নিশানা করে বিক্রমাদিত্য সিং বলেন, ‘আমি ভগবান রামের কাছে প্রার্থনা করছি, উনি যেন BJP প্রার্থীকে একটু সুবুদ্ধি দেন। আশা করব তিনি যেন দেবভূমি হিমাচল থেকে শুদ্ধ হয়ে তবেই আবার বলিউডে ফেরত যান।’

নিজের নির্বাচনী কেন্দ্রে প্রচারের সময় কঙ্গনা রানাউত বলেন, ‘উনি বলছেন আমি অশুদ্ধ। আমি বলিউড থেকে এখানে এসেছি বলে আমায় না কি আগে শুদ্ধ হতে হবে।’

অভিনেত্রী বলেন, ‘যে সব রাজপুত্র এই ধরণের টিপ্পনি করছেন, রাজ্যের মানুষ তাঁদের উচিত শিক্ষা দেবেন। বিক্রমাদিত্য সিং পয়সার দমে রাজনীতিতে রয়েছেন, ভোটে লড়ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম হয়েছিল একটি গরিব পরিবারে। নিজের মাকে কষ্ট করে সংসার চালাতে দেখেছেন তিনি। সে কারণেই প্রধানমন্ত্রী লোকসভার পাশাপাশি বিধানসভাতেও মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করেছেন।’