হার্দিককে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দিলেন হরভজন, দেখেনিন ভাজ্জির সেরা ১১ জন কারা?

চলতি মাসের শেষ দিকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করার কথা ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা-বিসিসিআইয়ের। তার আগে নিজের পছন্দমতো একটি স্কোয়াড ঘোষণা করেছেন দেশটির সাবেক কিংবদন্তি ক্রিকেটার হরভজন সিং।

হরভজনের এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন আলোচিত অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। অর্থাৎ বিশ্বকাপে খেলানোর জন্য যাকে তড়িঘড়ি করে আইপিএলে ফিরিয়েছে বিসিসিআই, তাকে কিনা স্কোয়াডেই রাখেননি হরভজন।

হার্দিকের পরিবর্তে হরভজনের ঘোষিত স্কোয়াডে এসেছেন শিবম দুবে, সঞ্জু স্যামসন, অনভিষিক্ত মায়াঙ্ক যাদব ও হার্শিত প্যাটেল।

নিজের ইউটিউব চ্যালেনে এক ভিডিওতে এই স্কোয়াড ঘোষণা করেন হরভজন। চলমান ভারতীয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসর আইপিএলের পারফর্ম বিবেচনায় এই স্কোয়াড ঘোষণা করেছেন ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের তারকা স্পিনার।

হরভজন অধিনায়ক করেছেন রোহিত শর্মাকে। স্কোয়াডে রেখেছেন বিরাট কোহলিকেও। এছাড়া তরুণ ক্রিকেটারদের মধ্যে তার স্কোয়াডে জায়গা পেয়েছেন সূর্যকুমার যাদব, যসস্বি জয়সওয়াল ও রিংকু সিং।

হরভজনের ঘোষিত ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), যসস্বি জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), রিংকু সিং, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, যুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, আভেশ খান, আরশদীপ সিং/হার্শিত রানা, মায়াঙ্ক যাদব।