বিজেপির সুকান্ত মজুমদারকে ঘিরে গো-ব্যাক স্লোগান! পুলিশের সঙ্গে বচসা, দেখেনিন ভিডিও

ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। প্রথম দফায় শতাধিক আসনে ভোটগ্রহণ হলেও দ্বিতীয় দফায় হচ্ছে ৮৮টি আসনে।

অর্থাৎ দ্বিতীয় দফায় ভারতজুড়ে ১৩ রাজ্যের ৮৮টি আসনে ভোটগ্রহণ চলছে।

বালুরঘাটের একটি বুথে বিজেপি কর্মীদের থেকে অভিযোগ পান সুকান্ত মজুমদার। সেখানে বিজেপি বুথ কর্মীদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ পান তিনি। এরপরেই সেই বুথে যান বিজেপি প্রার্থী। তিনি বুথে যেতেই তাঁকে লখ্য করে ‘গো-ব্যাক’ স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগের তির তৃণমূলের দিকে। তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যেতে দেখা যায় সুকান্ত মজুমদারকে।

সুকান্ত বলেন, ‘বালুরঘাটের আইসিকে সরাতে হবে. না, হলে এ রাজ্যে কোনওভাবেই নিরপেক্ষভাবে ভোট করা যাবে না। সুকান্ত বলেন, ‘আইসিকে পরিষ্কার বলছি, হয় ব্যবস্থা নিন , না হয় আপনার চাকরি যাবে।’

সুকান্ত বলেন, ‘বালুরঘাটের আইসিকে সরাতে হবে. না, হলে এ রাজ্যে কোনওভাবেই নিরপেক্ষভাবে ভোট করা যাবে না। সুকান্ত বলেন, ‘আইসিকে পরিষ্কার বলছি, হয় ব্যবস্থা নিন , না হয় আপনার চাকরি যাবে।’