রয়েছে ৯৯ লাখের ফ্ল্যাট, নেই গাড়ি ও দামি অলংকার! কোটিপতি দিলীপের বিদ্যার দৌড় কতদূর?

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আর এবার এরই মাঝে উঠে এলো হলফনামায় জমা দেয়া দিলীপ ঘোষের সম্পত্তির হিসেবে ও ও তার শিক্ষাগত যোগ্যতার তথ্য।

হলফনামায় নিজের আয় এবং সম্পত্তির খতিয়ান দিয়েছেন দিলীপ ঘোষ। সেই মোতাবেক ২০২২-২৩ অর্থবর্ষে দিলীপ ঘোষের আয় ৯ লাখ ৩৩ হাজার ৯৫০, ২০২১-২২ অর্থবর্ষে দিলীপ ঘোষের আয় ১৩ লাখ ৫০ হাজার ৮৬০, ২০২০-২১ অর্থবর্ষে দিলীপ ঘোষের আয় ৭ লাখ ৭২ হাজার ২৩০। দিলীপ ঘোষের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪০ লাখ ৪৫ হাজার ৪৮৯ এবং অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪২ লাখ। তিনি ৩ হাজার ৪৮৩ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনেছেন লেদার কমপ্লেক্সে থানা এলাকায়। এই ফ্ল্যাটটির দাম ৯৯ লাখ টাকা। যদিও গৃহঋণ রয়েছে তাঁর। তা প্রায় ৫০ লাখ মতো।

দিলীপ ঘোষের নামে কৃষি জমি রয়েছে ১.৮৮ একর। এই জমির বাজারমূল্য প্রায় ৪০ লাখ। পাশাপাশি উত্তরাধিকারসূত্রে তিনি কুলিয়ানায় একটি বাড়ি পেয়েছেন। এই বাড়িটির আয়তন ৮০০ বর্গফুট। এর বাজারমূল্য ৩ লাখ।

কমিশনে জমা দেওয়া হলফনামা মোতাবেক দিলীপ ঘোষের কাছে নগদ টাকা রয়েছে ৩ লাখ ৫০ হাজার। তাঁর তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা রয়েছে ১৮ লাখ ৫৪ হাজার ৪১৩ টাকা। এছাড়াও ১ লাখ ৪০ হাজার টাকার একটি লাইফ ইনসিওরেন্স রয়েছে তাঁর। পোস্ট অফিসে তাঁর রয়েছে তিন লাখ ৩১ হাজার ৭৬ টাকা। দিলীপ ঘোষে কোনও গাড়ি নেই বা দামি অলংকার নেই।

হলফনামা মোতাবেক দিলীপ ঘোষ ১৯৮০ সালে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে মাধ্যমিক পাশ করেন। ১৯৮২ সালে তিনি ঝাড়গ্রাম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে পাশ করেন। ১৯৮৩ সালে তিনি টালিগঞ্জ থেকে অল ইন্ডিয়া ট্রেড টেস্ট পাশ করেন।