SPORTS: ভারত-পাকিস্তানের সম্পর্ক উন্নয়নে যা বললেন আফ্রিদি, জেনেনিন বিস্তারিত

এশিয়ার ক্রিকেটের দুই পরাশক্তি দল ভারত ও পাকিস্তান। দুই দলের মাঠের রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতা দেখতে উন্মুখ হয়ে আছেন ক্রিকেট সমর্থকরা।
কিন্তু দুই দেশের সীমান্ত নিয়ে সমস্যা থাকার কারণে গত এক যুগেরও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ রয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সি (এসিসি) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কোনো ইভেন্ট ছাড়া দুই দলের দেখা সাক্ষাৎ হচ্ছে না।
সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ হলে উভয় দলের জন্যই ভালো হতো।
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের প্রতিক্রিয়ায় পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহিদ আফ্রিদি বলেছেন, রোহিত শর্মা খুব ভালো কথা বলেছেন। দুই দেশের মধ্যে দ্বিপাকিক্ষক সিরিজ চালু হওয়া প্রয়োজন। আমরা সবসময় বলেছি ক্রিকেট খেলার মাধ্যমে পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক আরও বলেন, আমরা আগে ভারতে যেতাম,সেখানে গিয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলতাম। তারাও আমাদের এখানে এসে সিরিজ খেলে যেত। দুই দেশের এই সফরের মধ্য দিয়ে প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক থাকত।
সীমান্ত সমস্যার কারণে ২০০৭ সালের পর থেকে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে অংশ নেয়নি। ২০১২ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য সবশেষ ভারত সফর করে পাকিস্তান ক্রিকেট দল। এরপর আইসিসি ও এসিসির ইভেন্ট ছাড়া দুই দলের দেখা-সাক্ষাৎ হচ্ছে না।