ইতিহাসের আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা (১৭ এপ্রিল)

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ইতিহাসের পাতায় আজকের দিনটি:

ঘটনাবলি:
১৪৯২- ক্রিস্টোফার কলম্বাস স্পেনের সঙ্গে ভারতীয় দ্বীপপুঞ্জ খোঁজার চুক্তি করেন।
১৭৮১- ওয়ারেন হেস্টিংস কলকাতায় প্রথম মাদ্রাসা স্থাপন করেন।
১৯১৫- যুদ্ধে বিশ্বে প্রথমবারের মত শ্বাসরোধক গ্যাস ব্যবহৃত হয়।
১৯৭১- কুষ্টিয়া জেলার (বর্তমানে মেহেরপুর জেলা) বৈদ্যনাথতলার (বর্তমানে মুজিবনগর) আম্রকাননে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেন।

জন্ম:
১৮৩৮- উনিশ শতকের বাঙালি কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তার পৈতৃক নিবাস ছিল হুগলীর উত্তরপাড়া গ্রামে। হিন্দু কলেজের ছাত্র এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক তিনি। মধুসূদনের পরবর্তী কাব্য রচয়িতাদের মধ্যে ইনি সে সময় সবচেয়ে খ্যাতিমান ছিলেন। বাংলা মহাকাব্যের ধারায় হেমচন্দ্রের বিশেষ দান হচ্ছে স্বদেশ প্রেমের উত্তেজনা সঞ্চার।
১৮৫৩- বাঙালি নাট্যকার ও নাট্য অভিনেতা রসরাজ অমৃতলাল বসু।
১৮৯৭- আমেরিকান ঔপন্যাসিক ও নাট্যকার থর্নটন ওয়াইল্ডার।
১৯৭২- মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক জেনিফার গার্নার।

মৃত্যু:
১৭৯০- আমেরিকার প্রতিষ্ঠাতা জনকদের মধ্যে একজন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
১৯৬১- সংস্কৃত সাহিত্য দর্শনশাস্ত্রে ও ফরাসি ভাষার সুপণ্ডিত ও চিন্তাশীল লেখক বিমলচন্দ্র সিংহ।
১৯৭১- বাংলাদেশের একজন রাষ্ট্রীয় তালিকাভুক্ত শহীদ বুদ্ধিজীবী গোলাম মোস্তফা।
১৯৮৩- প্রখ্যাত বাঙালি সাহিত্যিক সাংবাদিক ও পরিব্রাজক প্রবোধকুমার সান্যাল। তার জন্ম কলকাতায়। কল্লোল যুগের লেখক গোষ্ঠীর জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তিনি এশিয়া, ইউরোপ, আমেরিকা ও রাশিয়ার বহু অঞ্চলে যান। তার বিপুল অভিজ্ঞতা তাকে ভ্রমণকাহিনি লিখতে সাহায্য করেছিল। পরিব্রাজক লেখক হিসেবে বাংলা সাহিত্যে তার স্থান অনন্য।
হিমালয়ের প্রত্যন্ত অঞ্চলে দীর্ঘদিন কাটিয়েছেন। ১৯৩২ সালে কেদারনাথ বদ্রীনাথ ভ্রমণ ও পরে হৃষিকেশ থেকে পার্বত্য শহর রাণীক্ষেত পর্যন্ত প্রায় ৪০০ মাইল পথ পায়ে হেঁটে পরিক্রমণ করেছিলেন ৩৮ দিনে। সেই অভিজ্ঞতার কাহিনি নিয়েই লিখেছিলেন ‘মহাপ্রস্থানের পথে’।