রাশিয়ার সামরিক শক্তির সামনে টিকবে না ইসরায়েলের আয়রন ডোম, মন্তব্য ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর

ইউক্রেনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ। কারণ হিসেবে তিনি বলেছেন, রাশিয়ার সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্রের মুখে টিকতে পারবে না এই প্রতিরক্ষা ব্যবস্থা।

গত শনিবার (৯ জুলাই) ফোর্বস শীর্ষ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রেজনিকভ বলেন, ‘আমরা সবাই আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নাম জানি কিন্তু এটি ১০০% সুরক্ষা দিতে সক্ষম নয়।’

তিনি আরো বলেন, ‘সত্যি কথা বলতে কি আমি ইসরায়েলে গিয়েছিলাম এবং তাদের অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো ও রাষ্ট্রীয় কোম্পানির সাথে কথা বলেছি। আয়রন ডোম তৈরি করা হয়েছে ধীর, কম উচ্চতার এবং কম ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার জন্য যেগুলো মূলত গ্যারেজে তৈরি হয়। কিন্তু অত্যাধুনিক ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে এটি কার্যকর নয়।’

গত বছরের মে মাসে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে গাজার প্রতিরোধ যোদ্ধারা কয়েক হাজার ক্ষেপণাস্ত্র ছোঁড়ে কিন্তু ইসরাইলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সে সমস্ত ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ভূপাতিত করতে ব্যর্থ হয়। অথচ এই ব্যবস্থা নিয়ে দেশটি ব্যাপক গর্ব করে থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *