ইতিহাসের আজকের দিনের কিছু উল্লেখনীয় ঘটনা (৮ এপ্রিল)

একনজরে দেখে নিন ইতিহাসের এদিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো-

ঘটনাবলি

– ০৭১৪ সালের আবুল আব্বাস আবদুল্লাহ বিন মোহাম্মাদ যিনি সাফহ নামে বিশেষভাবে পরিচিত তিনি আব্বাসীয় খলিফাদের মধ্যে প্রথম খেলাফাতের মসনদে বসেন ।
– ১৫১৩ সালের জুয়ান দ্য লেওন ফ্লোরিডা আবিষ্কার করেন।
– ১৭৫৯ সালের ব্রিটিশ বাহিনী ভারতের মাদ্রাজ দখল করে।
– ১৮৬৬ সালের ইতালি ও প্রুশিয়া অস্ট্রিয়ার সাম্রাজ্যের বিরুদ্ধে একাত্মতা ঘোষণা করে।
– ১৮৯৮ সালের সুদানের আতবারা নদীর কাছে যুদ্ধে বৃটিশ সেনাপতি হোরেশিও কিচেনার বিজয়ী হন।
– ১৯০২ সালের কলকাতায় মূক ও বধির বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
– ১৯০৮ সালের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় হার্ভার্ড বিজনেস স্কুল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়।
– ১৯১৩ সালের চীনে প্রথম পার্লামেন্ট চালু হয়।
– ১৯৪৬ সালের লীগ অব নেশন্সের শেষ অধিবেশন অনুষ্ঠিত হয়।
– ১৯৫০ সালের ভারত ও পাকিস্তান লিয়াকত-নেহরু চুক্তি স্বাক্ষর করে।
– ১৯৫৯ সালের পৃথিবী থেকে পাঠানো রাডার সিগনাল সূর্যের সাথে ধাক্কা খেয়ে ফিরে আসে।
– ১৯৬২ সালের পারস্য উপসাগরে বৃটিশ জাহাজ ডারা মেয়াদী বোমা বিস্ফোরণে নিমজ্জিত হলে ২৩৬ জন নিহত হয়।
– ১৯৬২ সালের ভারতীয় ব্যাটসম্যান উমরিগড় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৭২ রান করেন।
– ১৯৭০ সালের ইসরাইলের যুদ্ধ বিমান কায়রো থেকে ৮০ কিলোমিটার উত্তরে বাহরুল বাকের স্কুলে হামলা চালালে পাঠরত ৪৬টি শিশু নির্মমভাবে শাহাদাত বরণ করে।
– ১৯৭১ সালের ভারতের ত্রিপুরায় বাংলাদেশী শরণার্থীদের জন্য ৯ টি শরণার্থী শিবির খোলা হয়।
– ১৯৭২ সালের বাংলাদেশ সরকার কর্তৃক প্রথম স্থল, নৌ ও বিমান বাহিনী গঠন করা হয়।
– ১৯৮০ সালের প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ মোহাম্মাদ বাকের সাদর এবং তার বোন বিনতুল হুদা ইরাকের বাথ সরকারের হাতে শহীদ হন।
– ১৯৯৪ সালের অর্থ কেলেঙ্কারির অভিযোগে জাপানের প্রধানমন্ত্রী হোসেকাওয়ার পদত্যাগ করেন।
– ২০০২ সালের ১৯৭২-এর পর পুনরায় ঢাকায় বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক অনুষ্ঠিত হয়।

জন্ম

– ১৬০৫ সালে স্পেনের রাজা চতুর্থ ফিলিপ জন্ম গ্রহণ করেন।
– ১৮৫৯ সালে জন্ম গ্রহণ করেছিলেন এডমন্ড হুসার্ল, তিনি ছিলেন অস্ট্রীয় গণিতবিদ ও দার্শনিক।
– ১৮৭৮ সালের দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান সি এম মার্থন জন্মগ্রহণ করেন।
– ১৮৯২ সালে জন্ম গ্রহণ করেছিলেন মেরি পিকফরড, তিনি ছিলেন কানাডিয়ান বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী, প্রযোজক, চিত্রনাট্যকার ও ইউনাইটেড আর্টিস্টসের সহ-প্রতিষ্ঠিাতা।
– ১৯০৪ সালে জন্ম গ্রহণ করেছিলেন জন হিক্স, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ অর্থনীতিবিদ।
– ১৯১১ সালে জন্ম গ্রহণ করেছিলেন মেলভিন কেলভিন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।
– ১৯২৯ সালে জন্ম গ্রহণ করেছিলেন জ্যাকুয়েস বরেল, তিনি ছিলেন বেলজিয়ান গায়ক, গীতিকার ও অভিনেতা।
– ১৯৩৪ সালের জন্ম গ্রহণ করেছিলেন কিশোর কুরোকাওয়া, তিনি ছিলেন জাপানি স্থপতি।
– ১৯৩৮ সালে জন্ম গ্রহণ করেছিলেন কফি আনান, তিনি ঘানার একজন কূটনীতিক ও জাতিসংঘের সপ্তম মহাসচিব।
– ১৯৫১ সালে জন্ম গ্রহণ করেছিলেন গেইর হারডে হার্ডে, তিনি আইসল্যান্ড অর্থনীতিবিদ, সাংবাদিক ও রাজনীতিবিদ ২৩ তম প্রধানমন্ত্রী।
– ১৯৬৩ সালে জন্ম গ্রহণ করেছিলেন অ্যালেক জেমস স্টুয়ার্ট, তিনি সাবেক ইংল্যান্ড ক্রিকেটার।
– ১৯৬৩ সালে জন্ম গ্রহণ করেছিলেন জুলিয়ান লেনন, তিনি ইংরেজ গায়ক, গীতিকার, অভিনেতা ও ফটোগ্রাফার।
– ১৯৬৬ সালে জন্ম গ্রহণ করেছিলেন রবিন রাইট, তিনি আমেরিকান অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক।
– ১৯৬৮ সালে জন্ম গ্রহণ করেছিলেন প্যাট্রিসিয়া আরকুয়েটে, তিনি আমেরিকান অভিনেত্রী ও পরিচালক।
– ১৯৭১ সালে জন্ম গ্রহণ করেছিলেন শোয়াইব জিবরান, তিনি বাংলাদেশের একজন কবি, লেখক ও শিক্ষাতত্ত্ববিদ।
– ১৯৮৩ সালে জন্ম গ্রহণ করেছিলেন আল্লু অর্জুন, তিনি ভারতীয় অভিনেতা ও গায়ক।
– ১৯৮৬ সালে জন্ম গ্রহণ করেছিলেন ইগর আকিনফেভ, তিনি রাশিয়ান ফুটবলার।
– ১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রয়স্টন ড্রেন্টে, তিনি ডাচ ফুটবলার।

মৃত্যু

– ০২১৭ সালে মৃত্যুবরণ করেন কারাকালা, তিনি ছিলেন রোমান সম্রাট।
– ১১৪৩ সালে মৃত্যুবরণ করেন জন দ্বিতীয় কম্নেনস, তিনি ছিলেন বাইজান্টাইন সম্রাট।
– ১৮৩৫ সালে মৃত্যুবরণ করেন ভিলহেল্ম ফন হুম্বোল্ট, তিনি ছিলেন জার্মান ভাষাবিজ্ঞানী ছিলেন।
– ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের অগ্রণী সৈনিক মঙ্গল পাণ্ডের ফাঁসি দেওয়া হয়।
– ১৮৬১ সালের নিরাপদ লিফ্‌টের মার্কিন উদ্ভাবক এলিশা গ্রেভ্‌স্ ওটিসের মৃত্যু।
– ১৮৯৪ সালে মৃত্যুবরণ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি ছিলেন উনিশ শতকের বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক।
– ১৯৩১ সালে মৃত্যুবরণ করেন এরিক আক্সেল কারলফেল্ডট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ কবি।
– ১৯৩৬ সালে মৃত্যুবরণ করেন রবার্ট বারানি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান চিকিৎসক।
– ১৯৫০ সালে মৃত্যুবরণ করেন হেমচন্দ্র কানুনগো, তিনি ছিলেন বাঙালি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী।
– ১৯৭৩ সালে মৃত্যুবরণ করেন পাবলো পিকাসো, তিনি ছিলেন একজন স্পেনীয় চিত্রশিল্পী ও ভাস্কর।
– ১৯৭৬ সালের খ্যাতনামা ফুটবলার গোষ্ঠ পাল মৃত্যুবরণ করেন।
– ১৯৮৪ সালে মৃত্যুবরণ করেন পিয়োতর লিওনিদোভিচ কাপিৎসা, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান পদার্থবিদ।
– ১৯৯২ সালে মৃত্যুবরণ করেন ড্যানিয়েল বভেট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইস ফার্মাকোলজিস্ট।
– ১৯৯৪ সালের আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের ও জাতীয় সংহতির অতন্দ্র প্রহরী, সু-সাহিত্যিক, রাজনীতিবিদ, শিল্পপতি, সমাজ সেবক, শিল্প-সাহিত্য-সংস্কৃতির এবং মুক্তিযুদ্ধের শক্তিধর সংগঠক জাতীয় ব্যক্তিত্ব এম এম মোহাইমিন ঢাকায় ইন্তেকাল করেন।
– ১৯৯৬ সালে মৃত্যুবরণ করেন মরিস অলম, তিনি ছিলেন বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।
– ২০০০ সালে মৃত্যুবরণ করেন ক্লেয়ার ট্রেভর, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
– ২০১৩ সালে মৃত্যুবরণ করেন মার্গারেট থ্যাচার, তিনি ছিলেন ইংরেজ আইনজীবী রাজনীতিবিদ ও যুক্তরাজ্য প্রধানমন্ত্রী।