‘পান্তা ভাত খেয়ে বিরিয়ানির ঢেঁকুর’,- নওশাদকে খোঁচা দিলেন দেবাংশু

লোকসভা নির্বাচন (Lok Sabha 2024) মুখে এসে ডায়মন্ড হারবার (Diamond Harbour) কেন্দ্রে তৃণমূলের (TMC) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে লড়াই থেকে পিছিয়ে এলেন আইএসএফ (ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nawsad Siddique)।

দলের দ্বিতীয় তালিকায় দেখা গেল দূর দূরান্ত পর্যন্ত নাম নেই তাঁর। পরিবর্তে ISF ডায়মন্ড হারবার থেকে প্রার্থী করেছে মজনু লস্করকে।

এই প্রসঙ্গে একটি টুইট করেছেন দেবাংশু ভট্টাচার্য। তিনি লেখেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ে বিরুদ্ধে দাঁড়াতে চেয়ে, নিজেই চ্যালেঞ্জ জানিয়ে তারপর নিজেই সেখান থেকে পালিয়ে যাওয়াকে নৌশাদ সিদ্দিকী বলে। এই জন্যই আমরা বলি, পান্তা ভাত খেয়ে বিরিয়ানির ঢেঁকুর তোলা উচিত না।’

এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ‘আবেগ স্তুতি’ শোনা গেল নওশাদের কণ্ঠে। তিনি বলেন, ‘আমারও আবেগ আছে। কিন্তু, নওশাদের জন্য আই এস এফ নয়, আই এস এফ এর জন্য নওশাদ। দলের একটা সিস্টেম আছে। সেটাই প্রাধান্য । দল যা সিদ্ধান্ত নিয়েছে তা নিশ্চই ভালোর জন্য নিয়েছে।’