“দেশের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসু!”-দাবি BJP প্রার্থী কঙ্গনা রানাওয়াতের

কঙ্গনা রানাউত, বিজেপির প্রার্থী এবং অভিনেত্রী, সম্প্রতি একটি বিতর্কিত দাবি করেছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। হিমাচল প্রদেশের মাণ্ডি লোকসভা আসন থেকে ভোটে লড়াই করছেন কঙ্গনা।

এই মন্তব্যের ফলে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। কংগ্রেস নেতা বিভি শ্রীনিবাস এবং আপের রাজ্যসভা সাংসদ স্বাতী মালিওয়াল কঙ্গনার ভিডিও শেয়ার করে তাকে কটাক্ষ করেছেন। কঙ্গনার এই ভিডিয়ো শেয়ার করে কটাক্ষের সুরে স্বাতী মালিওয়াল লেখেন, ‘নিন আপনারা শিক্ষিত এবং যোগ্য প্রার্থীদের ভোট দিন।’

যেখানে একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে কঙ্গনাকে বলতে শোনা গিয়েছে, ‘দেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন কঙ্গনা রানাউত। আপনারাই বলুন তিনি কোথায় গেলেন?’

তিনি বলেন, ‘কংগ্রেসের অসুস্থ মানসিকতা। তাদের পারিবারিক পরিচয় সেটা প্রমাণ করে।’

তিনি বলেন, ‘কংগ্রেস আসলে হজম করতে পারছে না, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আমায় টিকিট দিয়েছে। তাই আমার সম্পর্কে কটুক্তি করা শুরু করেছে।’