“ক্ষমতা লঙ্ঘন করছেন আচার্য”-ব্রাত্যকে সরানোর সুপারিশের পরেই বোসকে কড়া জবাব রাজ্যের!

রাজ্য ও রাজ্যপাল দ্বন্দ্ব দীর্ঘদিনের। দুই পক্ষই যেন লড়ছে সেয়ানে সেয়ানে। আর জবাব পাল্টা জবাবে সরগরম হয়ে উঠছে রাজ্য রাজনীতি থেকে প্রশাসনিক বিষয়। বৃহস্পতিবারই রাজ্যপাল তথা আচার্য সি ভি আন্দ বোস ব্রাত্য বসুকে মন্ত্রিসভা থেকে সরানোর সুপারিশ করেছেন । আর সেই সুপারিশের যাব দিয়ে রাজ্য করেছে এক বিবৃতি প্রকাশ।
বিবৃতিতে রাজ্য লিখছে, ‘মাননীয় রাজ্যপাল রিপোর্ট কার্ডের মাধ্যমে আচার্যের ক্ষমতায় রাজ্য সরকারের ক্ষমতা এবং বিভিন্ন বিধি দ্বারা প্রদত্ত ক্ষমতা লঙ্ঘন করে রাজ্য সরকার এবং রাজ্য সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের কার্যকারিতাকে খর্ব ও দখল করতে চেয়েছেন।’আরও লেখা হয়েছে, ‘রিপোর্ট কার্ড এটি স্পষ্ট করছে যে আচার্য শুধুমাত্র বিধিবদ্ধ বিধানগুলিকেই অগ্রাহ্য করেননি, মুলতুবি কার্যধারার ফলাফলের জন্য অপেক্ষা করতেও ব্যর্থ হয়েছেন।’ রাজ্যের আরও অভিযোগ, ‘আচার্য তথা রাজ্যপাল বিধিবহির্ভূতভাবে রাজ্যের উচ্চ শিক্ষাকে ধ্বংস করছেন এবং পড়ুয়াদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছেন।’
রাজ্যপালের সেই রিপোর্ট কার্ডের জবাব দিয়েছে রাজ্য। ৯ পাতার চিঠির ছত্রে ছত্রে তাঁকে সাংবিধানিক এক্তিয়ার স্মরণ করিয়ে দিতে দেখা গেল রাজ্য সরকারকে।