“আমি হুইস্কির ভক্ত”-সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে ঠাট্টা আইনজীবীর, ভাইরাল ভিডিয়ো

শুনানি চলছে গুরুত্বপূর্ণ বিষয়ে। আর সেই সময় একে অপরের সঙ্গে ঠাট্টা-মস্করায় মাতলেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বর্ষীয়ান আইনজীবী দীনেশ দ্বিবেদী।

ভাইরাল হওয়া ভিডিয়োতে বর্ষীয়ান আইনজীবী দীনেশ দ্বীবেদিকে বলতে শোনা যায়, ‘প্রথমেই আমি আমার রঙিন চুলের জন্য ক্ষমাপ্রার্থী। হোলির কারণে এমনটা হয়েছে। আশপাশে অনেক বাচ্চাকাচ্চা, একাধিক নাতি-নাতনিদের ভিড় হলে এই হয় মুশকিল! আপনি নিজেকে সামলে রাখতে পারবেন না!’

মজা করতে ছাড়েননি প্রধান বিচারপতিও। মজাচ্ছলে তাঁকে জিজ্ঞাসা করেন, ‘মদ নিয়ে কিছু করেননি?’ হেসে প্রধান বিচারপতিকে জবাব দেন দ্বীবেদিও। বলেন, ‘অবশ্য়ই করেছি। হোলি খেলা হবে আর একটু-আদটু মদ হবে না তা হয় নাকি! আমার স্বীকার করতে কোনও দ্বিধা নেই, আমি হুইস্কির ফ্যান।’