চাকরির খবর : উচ্চ মাধ্যমিক পাশে সরকারি চাকরি, বেতন 28,900 টাকা, জেনেনিন বিস্তারিত

পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের বিভিন্ন পুরসভায় স্যানিটারি অফিসার পদে নিয়োগের ঘোষণা করেছে। মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের (MSC) মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। আগ্রহী প্রার্থীদের জন্য নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য নীচে দেওয়া হল:
শূন্যপদ:
মোট: 19 টি পুরসভায় 19 টি শূন্যপদ
অসংরক্ষিত: 11 টি
তফশিলি জাতি (SC): 4 টি
তফশিলি উপজাতি (ST): 4 টি
পুরসভাগুলি:বাঁকুড়া, ডায়মন্ড হারবার, দমদম,ইংরেজ বাজার, গারুলিয়া, হালিশহর, হুগলি-চুঁচুড়া, খড়গপুর, জলপাইগুড়ি,মাল,নবদ্বীপ, রায়গঞ্জ
রাজপুর-সোনারপুর, রামপুরহাট,শান্তিপুর, তমলুক,উলুবেড়িয়া, উত্তরপাড়া-কোতরং
যোগ্যতা:
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্যানিটারি ইন্টারনশিপের শংসাপত্র
বয়স সীমা:
21 বছর থেকে 40 বছর (2024 সালের 1 জানুয়ারি অনুযায়ী)
SC/ST প্রার্থীদের জন্য বয়সসীমায় ছাড় প্রযোজ্য
বেতন:
28,900 টাকা (বেসিক)
74,500 টাকা পর্যন্ত (সর্বোচ্চ)
অন্যান্য আর্থিক সুবিধা (বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তি দেখুন)
আবেদন পদ্ধতি:
অনলাইনে আবেদন করতে হবে MSC-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে।
আবেদনের সময় আপলোড করতে হবে স্ক্যান করা নথি ও আবেদন ফি।
আবেদনের শেষ তারিখ: 19 এপ্রিল, 2024
আবেদন ফি:
অসংরক্ষিত ও OBC: ₹200
SC/ST: ₹50
নিয়োগ প্রক্রিয়া:
লিখিত পরীক্ষা (200 নম্বর)
ইন্টারভিউ (40 নম্বর)
লিখিত পরীক্ষায় কাট অফ মার্কস: 45% (SC/ST: 35%)