“কেজরিওয়াল সিংহ! BJP পেরে উঠবে না”- হুঁংকার স্ত্রী সুনীতার, বাংলা থেকে বার্তা দিলেন মমতাও

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।
‘অরবিন্দ কেজরিওয়াল সিংহ। BJP বেশিদিন ওকে জেলবন্দি করে রাখতে পারবে না।’ জেল থেকে পাঠানো স্বামীর চিঠি পড়লেন সুনীতা কেজরিওয়াল।
তিনি বলেন, ‘আপনাদের প্রিয় কেজরিওয়াল জেল থেকে এই বার্তা পাঠিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার স্বামীকে জেলবন্দি করেছেন। আপনারা বলুন, প্রধানমন্ত্রী কি ঠিক কাজ করেছেন? আপনারা বিশ্বাস করেন, কেজরিওয়াল একজন সৎ দেশভক্ত? BJP-র নেতারা বলছেন, আমার স্বামীর উচিত দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করা। আপনারা কি মনে করেন? আপনাদের কেজরিওয়াল সিংহ। তাঁকে বেশিদিন জেলবন্দি করে রাখা যাবে না।’
নিজের নির্বাচনী সভামঞ্চ থেকে রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অরবিন্দ কেজরিওয়ালকে ওরা গ্রেফতার করেছে ঠিকই। কিন্তু, ওকে থামিয়ে দিতে পারবে না। জেল থেকে বসেই দেশের সেবা করছেন কেজরিওয়াল।’