দিলীপ ঘোষ কে নাম না করে ‘দামড়া গরু’ বলে ডাকলেন তৃণমূল নেতা

রাজনীতিতে যেন ক্রমশ বাড়ছে কেউ কথা। একে অপরকে আক্রমণ শানাচ্ছে কু কথার মাধ্যমে। সম্প্রতি বিজেপি সহ-সভাপতি দিলীপ ঘোষ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ‘মা-বাবা’র পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন।

যার এবার সেই প্রসঙ্গে দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি গোপাল শেঠ। তিনি এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম না করে তার কটাক্ষ ‘ দামড়া গরু রাস্তায় ভ্যা ভ্যা করে বেড়াচ্ছে। যাদের বাবা -মায়ের ঠিক নেই তারা বাবা -মা নিয়ে এমন মন্তব্য করতে পারেন?’

প্রসঙ্গত, ক্রমশ রাজনীতির মঞ্চে জায়গা করে নিচ্ছে বিভিন্ন রকমের কু কথা। এখন প্রশ্ন নেতা নেত্রীদের মুখে যদি এমন কু কথার বিশেষণ থাকে তাহলে সাধারণ মানুষ কি অনুসরণ করবে ? ক্রমশ রাজনীতির বিষয় গুলো অসাধারণের থেকে সাধারণের দিকে ধাবিত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *