করোনা: কেমন আছে আজকের ভারত, জেনেনিন সর্বশেষ পরিস্থিতি (৯ জুলাই ২০২২)

ফের ভারত জুড়ে বাড়ছে কোরোনার প্রকোপ। গত ২৪ ঘন্টায় দেশজুড়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১৮,৮৪০ জন। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৩ জনের। এইমুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৫ হাজার ০২৮ জন। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা হলো ৪ কোটি ৩৬ লক্ষ ০৪ হাজার ৩৯৪ জন।

করোনা আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৩৮৬ জন। গতকাল পর্যন্ত দেশে মোট করোনা ডোজ দেওয়া হয়েছে ১৯৭ কোটি। গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরে গেছেন ১৪,১০৪ জন।

প্রসঙ্গত, কিছুটা স্থিমিত হলেও দেশজুড়ে এখনো রয়েছে করোনা প্রকোপ। মাস্ক ব্যবহারের ক্ষেত্রেও উঠে গেছে নিষেধাজ্ঞা। ফলে প্রতিদিনিই বিভিন্ন স্টেষনে বাড়ছে ভিড়। বিশেষ করে কলকাতার মতোই জনবহুল মহানগরে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাই প্রাথমিক অবস্থায় সরকার ও আমাদের সকলের উচিত প্রয়োজনীয় পদক্ষ্যেপ গ্রহণ করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *