IPL 2024: ধোনিকে আর খেলতে দেখবেন না ইডেনে, কিন্তু কেন? তথ্য এলো নজরে, শুনে সবারই মন ভাঙলো

চূড়ান্ত সূচি প্রকাশিত, প্লে-অফ ও ফাইনাল চেন্নাইয়ে।
মহেন্দ্র সিং ধোনি চলতি আইপিএলের আগেই ছেড়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব। তাতেই চর্চা চলছে, চলতি আইপিএলেই ক্রিকেটার হিসেবে ধোনির শেষ মরশুম। গত বছর তাঁর নেতৃত্বেই আইপিএল খেতাব জেতে সিএসকে। ধোনি তখনই ইঙ্গিত দিয়েছিলেন আরও একটি মরশুম খেলার।
এবারের আইপিএলে এলিমিনেটর ও ফাইনাল হবে চেন্নাইয়ে। ফলে প্লে-অফ বা ফাইনাল খেলার সুযোগ হাতছাড়া করতে চাইবে না চেন্নাই সুপার কিংস। ধোনির বিদায়-মঞ্চ স্মরণীয় করে রাখতেই।
কিন্তু হতাশার খবর কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য। আইপিএলের সূচি অনুযায়ী, ধোনিকে শেষবার আর ইডেনে দেখতে পাওয়া যাবে না।
আইপিএল ২০২৪-এর গুরুত্বপূর্ণ তথ্য:
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কেকেআর-এর ম্যাচ: ৮ এপ্রিল, চেন্নাই
কেকেআর-এর অ্যাওয়ে ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে: ৩ এপ্রিল, বিশাখাপত্তনম
কেকেআর-এর হোম ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে: ২৯ এপ্রিল, ইডেন গার্ডেন্স
প্লে-অফ:
প্রথম কোয়ালিফায়ার: ২২ মে, আমেদাবাদ
এলিমিনেটর: ২২ মে, আমেদাবাদ
দ্বিতীয় কোয়ালিফায়ার: ২৪ মে, চেন্নাই
ফাইনাল: ২৬ মে, চেন্নাই