ব্যাট বল ছেড়ে রঙের উৎসবে মেতে উঠলেন, IPL তারকরা জমজমাট করে হোলি সেলিব্রেশন করলেন
March 25, 2024

আইপিএল তারকা ক্রিকেটারদের রঙের উৎসব!
হোলির আনন্দে মেতেছেন আইপিএল তারকা ক্রিকেটাররা।
কলকাতা নাইট রাইডার্স:
কেকেআর ক্রিকেটাররা টিম হোটেলে রঙের খেলায় মেতেছিলেন।
কোচ চন্দ্রকান্ত পণ্ডিত থেকে ক্রিকেটাররা একে অপরকে রঙ মাখিয়ে দিয়েছেন।
কেকেআর শিবিরে দোলের রঙ বেগুনি।
অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং মেন্টর গৌতম গম্ভীরের ছবি আলাদাভাবে পোস্ট করা হয়েছে।
রিঙ্কু, গুরবাজরা পিচকারি দিয়ে সতীর্থদের রঙ দিয়েছেন।
দিল্লি ক্যাপিটালস:
দিল্লি শিবিরেও জমজমাট হোলি সেলিব্রেশন।
পন্থ থেকে ওয়ার্নার মেতে উঠলেন রঙের খেলায়।
চোটের জন্য দলের বাইরে আছেন সূর্যকুমার যাদব, তিনিও স্ত্রীর সঙ্গে হোলির আনন্দে সামিল হয়েছেন।
অন্যান্য দল:
অন্য আইপিএল দলগুলির পক্ষ থেকেও ক্রিকেটপ্রেমীদের হোলির শুভেচ্ছা জানানো হয়েছে।
ভারত অধিনায়ক রোহিত শর্মাও রঙের খেলায় সামিল হয়েছেন।