“সানি দেওলের ইন্ডিয়ান সিনেমা দেখেছেন?”-দেবকে চরম খোঁচা দিলেন হিরণ

তৃণমূল কংগ্রেসের দেব-এর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন হিরণ।এবার দেব-কে কড়া ভাষায় আক্রমণ করলেন হিরণ। হিরণ বলেন, ‘সন্দেশখালি মা-বোনেদের ইজ্জত নিয়েছে ওঁর দলের শেখ শাজাহান। সন্দেশখালি আর ঘাটালের মা-বোনেরা কাঁদছেন। আর উনি হাসছেন। নাম না করে দেব কে আক্রমন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের।
ইতিমধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেবকে খোঁচা দেন হিরণ। এদিন ঘাটাল থেকে এক সাংবাদিক বৈঠক করে দেব বলেন, ‘ঘাটালে মাস্টার প্ল্যান হয়েছে কি না আরটিআই করা উচিত। এর সঙ্গে রাজনীতিতে অনেকেই এরকম উলটো-পালটা কথা বলে। না-বুঝেশুনে চোর অভিযোগ করে তাই বলব আগে একটু পড়াশোনা করতে।’
উল্লেখ্য, কিছুদিন আগেই দেবকে তলব করেছিল ইডি।এই বিষয়টি নিয়ে জোর কটাক্ষ করেন হিরণ। তিনি বলেন, ‘ সানি দেওলের ইন্ডিয়ান সিনেমাটা দেখেছেন? ওই সিনেমায় সানি দেওল একজন আইপিএস অফিসার ছিলেন। ভেতরে ক্রিমিনালদের বেধড়ক পেটানোর পরও বাইরে যখন যাচ্ছে, ক্রিমিনালরা হাসছে। সাড়ে আট ঘণ্টা বসিয়ে ইডি জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে ওসে উনিও হাসছেন। ওই সিনেমাটা দেখলেই সব বোঝা যাবে। এর বেশি আমি আর কিছু বলবো না।’