Electoral Bonds : সম্পূর্ণ তথ্য কই? নির্বাচনী বন্ড মামলায় SBI কে প্রশ্ন করলো সুপ্রিমকোর্ট

নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনের কাছে তুলে দিলেও সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়তে হল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াকে।

কোর্টের প্রশ্ন, বন্ডের নম্বর কেন প্রকাশ করা হয়নি?এসবিআই-এর তরফে কেউ শুনানিতে উপস্থিত না থাকার কারণ কী?

শুক্রবার, নির্বাচনী বন্ড মামলার শুনানির সময় সুপ্রিম কোর্ট SBI-কে নির্বাচনী বন্ডের সম্পূর্ণ সংখ্যা বা নম্বর প্রকাশ করার নির্দেশ দিয়েছে।এসবিআই ইতিমধ্যে নির্বাচনী বন্ড কেনা এবং সেগুলি গ্রহণকারী ব্যক্তিদের নাম এবং তথ্য নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করেছে।কিন্তু বন্ডের অনন্য নম্বর উল্লেখ না করায় এসবিআই-এর কাছে জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট।শুনানিতে সিনিয়র আইনজীবী কপিল সিব্বাল এবং প্রশান্ত ভূষণ প্রশ্ন তুলেছিলেন।এসবিআই-এর তরফে কেউ উপস্থিত না থাকায় আদালত অসন্তোষ প্রকাশ করে।আগামী সোমবার ফের মামলার শুনানি হবে এবং এসবিআইকে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের বক্তব্য, নির্বাচনী বন্ডের নম্বর প্রকাশ্যে এলে রাজনৈতিক দল এবং অনুদান দাতাদের মধ্যে কী সম্পর্ক, তা বুঝতে সুবিধা হবে।

গত মঙ্গলবার SBI নির্বাচন কমিশনকে তথ্য দিয়েছিল।বৃহস্পতিবার কমিশন তা প্রকাশ করে।তথ্যে বলা হয়েছে, বেশিরভাগ টাকা পেয়েছে কেন্দ্রের শাসকদল।তবে বন্ডের নম্বর প্রকাশ করা হয়নি।

নির্বাচনী বন্ডের নম্বর প্রকাশ না করায় বিতর্ক চলছে।সুপ্রিম কোর্ট এসবিআইকে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে।এই তথ্য প্রকাশ্যে এলে নির্বাচনী তহবিলের স্বচ্ছতা নিশ্চিত হবে বলে মনে করছেন অনেকে।