অভিষেকের চ্যালেঞ্জ গ্রহণ বিজেপির ! জবাবে দিন ও তারিখ জানিয়ে দিলেন তৃণমূলের সেনাপতি?

জমে উঠেছে লড়াই, আজ অভিষেক ব্যানার্জী ১০০ দিনের কাজ ও অবস্ যোজনা বিষয়ে আলোচনা নিয়ে একটি টুইট করে বিজেপিকে চ্যালেঞ্জ করেন। সেই চ্যালেঞ্জের জবাবে বিজেপিও জানতে চায় কোথায় ও কখন যেতে হবে।

আর সেই টুইটের জবাবে অভিষেক ব্যানার্জি জানিয়ে দেন তারিখ ও সময়।

বৃহস্পতিবার সকালে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে লেখেন, ‘মিথ্যাচার করার জন্য কেন্দ্রের বিজেপি সরকার জনগণের টাকা নষ্ট করছে। আমি বিজেপি নেতৃত্বকে আমার সঙ্গে মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জ জানাচ্ছি। ২০২১ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের মতো প্রকল্পগুলিতে ১ পয়সাও বরাদ্দ করেনি কেন্দ্র। আমি যে ভুল তা প্রমাণ করার জন্য বিজেপিকে শ্বেতপত্র প্রকাশ করার চ্যালেঞ্জ জানাচ্ছি।’

অভিষেকের পোস্টের কিছুক্ষণ বাদেই রাজ্য বিজেপির এক্স হ্যান্ডলে কেন্দ্রীয় সরকারের একটি বিজ্ঞাপন পোস্ট করে লেখা হয়, ‘আপনি আপনার সুবিধামতো স্থান ও সময় জানান। আমরা আমাদের যুব মোর্চার কোনও এক জন কর্মীকে পাঠিয়ে দেব বিতর্কের জন্য। আপাতত এটা (বিজ্ঞাপন) পড়ে নিন।’ বিজেপির পোস্টে অভিষেকের নাম উল্লেখ করা হয়নি।

সেই পোস্টটি ‘রিপোস্ট’ করে অভিষেক আবার লিখেছেন, ‘আজ (বৃহস্পতিবার) বিকেল ৩টের সময় ময়নাগুড়ি টাউন ক্লাবের মাঠে। দয়া করে মনরেগা ও আবাস যোজনার শ্বেতপত্র সঙ্গে নিয়ে আসবেন। দেখা হবে।’