BigNews: ৫ লক্ষ টাকা দেবে মমতা সরকার, উপকৃত হবে রাজ্যের সরকরি কর্মীরা

নির্বাচনের আগে রাজ্য সরকারের পক্ষ থেকে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য একটি বড় সুখবর। সরকার তাদের অবসরকালীন এককালীন অনুদান বৃদ্ধি করে ৫ লক্ষ টাকা করেছে। এই সিদ্ধান্ত এপ্রিল মাসের ১ তারিখ থেকে কার্যকর হবে।

বর্তমানে, চুক্তিভিত্তিক কর্মীরা অবসরের সময় ২ থেকে ৩ লক্ষ টাকা অনুদান পান। নতুন নির্দেশিকা অনুসারে, এই অনুদান প্রায় দ্বিগুণ হবে। এর ফলে প্রায় ৫ লক্ষ চুক্তিভিত্তিক কর্মী উপকৃত হবেন।

এই সিদ্ধান্তের ফলে ৬০ থেকে ৬৫ বছর বয়স পর্যন্ত কাজ করা চুক্তিভিত্তিক কর্মীরা উপকৃত হবেন। এর আগে, সাধারণ ও তথ্যপ্রযুক্তি কর্মীরা অবসরের সময় ৩ লক্ষ টাকা পেতেন। এছাড়াও, কিছু কর্মীর অনুদান ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ করা হয়েছে।

এই সুবিধা পাবেন এমন কর্মীদের মধ্যে রয়েছেন:

পার্শ্বশিক্ষক
এসএসকে – এমএসকে শিক্ষক
আশাকর্মী
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা
অনারারি স্বাস্থ্যকর্মী
সিভিক ভলান্টিয়ার
ভিলেজ পুলিশ ভলান্টিয়ার
অক্সিলিয়ারি দমকলকর্মী
চুক্তিভিত্তিক তথ্যপ্রযুক্তি কর্মী

প্রসঙ্গত, রাজ্য সরকার এর আগেই চুক্তিভিত্তিক কর্মীদের ৬০ থেকে ৬৫ বছর বয়স পর্যন্ত চাকরির নিরাপত্তা, ছুটি এবং নির্দিষ্ট হারে বাৎসরিক বেতন বৃদ্ধির ব্যবস্থা করেছে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছিলেন। এছাড়াও চুক্তিভিত্তিক কর্মীদের বেতন ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপগুলি ভোটের আগে রাজ্য সরকারের জনপ্রিয়তা বৃদ্ধি করতে সাহায্য করবে।