ইতিহাসের আজকের দিনের উল্লেখনীয় কিছু গুরুত্বপূর্ণ ঘটনা (৮ মার্চ)

পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক রচনা করেছেন এবং করছেন ইতিহাসের পাতা। উন্মোচিত হয়েছে জগতের নতুন নতুন দিগন্ত। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন আজকের এই দিনে। আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলকাব্য। যা ঘটেছিল ইতিহাসের এই দিনেই। আসুন জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা
ইতিহাস
১০১০ – কবি ফেরদৌসী তার বিখ্যাত মহাকাব্য শাহনামা সমাপ্ত করেন।
১০৮০ – পোপ গ্রেগরী জার্মানীর রাজা চতুর্থ হেনরীকে দ্বিতীয়বারের মতো ক্ষমতাচ্যুত করেন।
১৭২২ – গুলনাবাদ যুদ্ধের সময় ইরানের সম্রাট সাফাভিদ একজন আফগান সৈন্যের দ্বারা পরাজিত হন।
১৮১৭ – নিউ ইয়র্কের শেয়ার মার্কেটের প্রতিষ্ঠা।
১৮৩৬ – কলকাতায় পাবলিক লাইব্রেরির উদ্বোধন হয়।
১৮৬৫ – নর্থ সী ও আমস্টারডামের ভেতর সংযোগকারী খালের নির্মাণ কাজ শুরু।
১৮৭৬ – আলেকজান্ডার গ্রাহাম বেল তার প্রথম টেলিফোনের পেটেন্ট গ্রহণ করেন।
১৮৯৪ – নিউইয়র্ক শহরে সর্বপ্রথম কুকুরের লাইসেন্স প্রদান।
১৯১১ – আজকের এই দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্থান পায়।
১৯১৭ – জ্যাজ রেকর্ড প্রথম বাজারে বিক্রি শুরু হয়।
১৯১৭ – পেট্রো গ্রাদে রুশ বিপ্লব শুরু।
১৯৩০ – মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়।
১৯৪২ – ঢাকায় ফ্যাসিবিরোধী আন্দোলনে ছোট গল্পকার সোমেন চন্দ মিছিলে নিহত হন।
১৯৪৯ – ফ্রেন্স ইউনিয়নের অভ্যন্তরে ভিয়েতনামের স্বাধীনতা লাভ।
১৯৫০ – সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক বোমার অধিকারত্ব দাবি করে।
১৯৫৪ – পূর্ববঙ্গ পরিষদের নির্বাচন; ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করে যুক্তফ্রন্টের ঐতিহাসিক বিজয়, ২৩৭টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৭টি ও মুসলিম লীগ ৯টি আসন পায়।
১৯৫৭ – ঘানা জাতিসংঘে যোগদান করে।
১৯৭২ – বাংলাদেশে জাতীয় রক্ষীবাহিনী গঠনের সরকারি আদেশ জারী।
২০২০- বাংলাদেশে নোভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।
জন্ম
১৭১৪ – কার্ল ফিলিপ এমানুয়েল বাখ, জার্মান সঙ্গীতস্রষ্টা।
১৮৫৪ – টম হোরান, আয়ারল্যান্ডে জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৮৮৩ – ১৯৪৪ সালে নোবেলজয়ী জার্মানির ভৌত রসায়নবিদ অটো হান।
১৯০৮ – লোকনাথ বল, ভারতের স্বাধীনতা আন্দোলনকারী এবং সূর্য সেনের সশস্ত্র বিপ্লবী।
১৯১৬ – বাঙালি সাহিত্যিক অন্নপূর্ণা গোস্বামী।
১৯৫৬ – রামকুমার মুখোপাধ্যায়, বাঙালি কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও ছোটগল্পকার।
মৃত্যু
১৭০২ – তৃতীয় উইলিয়াম, ইংল্যান্ডের রাজা।
১৮৭৪ – মিলার্ড ফিল্মোর, মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রয়োদশ রাষ্ট্রপতি।
১৯৩০ – উইলিয়াম হাওয়ার্ড ট্যাফ্ট্ মার্কিন যুক্তরাষ্ট্রের ২৭তম রাষ্ট্রপতি ও ১০ম প্রধান বিচারপতি।
১৯৩৫ – হাচিকো, বিশ্বস্ত কুকুর হাচিক
১৯৪২ – সোমেন চন্দ, মার্ক্সবাদী, সাহিত্যিক।
১৯৯২ – অমিতা ঠাকুর রবীন্দ্র সংগীত শিল্পী ও কবি।
২০০২ – নিরঞ্জন ধর যুক্তিবাদী সমাজবিজ্ঞানী ও মানবতাবাদী ঐতিহাসিক।
২০০৪ – আবু আব্বাস, প্যালেস্টাইন লিবারেশন ফ্রন্টের প্রতিষ্ঠাতা।
দিবস
আন্তর্জাতিক নারী দিবস, (জাতিসংঘ)