“দেব ডুমুরের ফুল, ঘটালে এবার হিরণকে চাই”-বিজেপির মেগা র‍্যালিতে মন্তব্য শুভেন্দুর

ঘাটালে বিজেপির মেগা র‍্যালি। উপস্থিত প্রার্থী হিরন চট্টোপাধ্যায় সঙ্গে শুভেন্দু অধিকারী। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণে শুভেন্দু। দেবকে ঘাটালের ডুমুরের ফুল বলে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। দেবকে বাই বাই, হিরণকে এবার চাই।’

ঘাটাল মাস্টার প্ল্যান হলো পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা ও তার আশেপাশের এলাকাকে বন্যার হাত থেকে রক্ষা করার জন্য প্রণীত একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা।

১৯৫০-এর দশক থেকেই ঘাটাল বন্যার কবলে পড়ে।১৯৫৪ সালে, কেন্দ্রীয় সরকার ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ প্রণয়ন করে।তখন থেকেই এই পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে বিতর্ক ও রাজনৈতিক টানাপোড়েন চলছে।

কেন্দ্রীয় সরকার ২০২২ সালে ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ অনুমোদন করে।কাজ শুরু হয়েছে, তবে ধীর গতিতে।স্থানীয়রা দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছেন।

‘ঘাটাল মাস্টার প্ল্যান’ বাস্তবায়িত হলে ঘাটাল ও তার আশেপাশের এলাকার মানুষ বন্যার হাত থেকে মুক্তি পাবে।কৃষি, ব্যবসা-বাণিজ্য ও পর্যটনের উন্নয়নের সম্ভাবনা তৈরি হবে।