‘ডলারেও মিলবে না জ্বালানি’, কেন প্রতিমাসে বাড়ছে গ্যাসের দাম? জেনেনিন মূল কারণ

ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে জ্বালানি আমদানি। আগামীতে ডলারেও মিলবে না এ অপরিহার্য উপাদান। আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাস বিক্রেতাদের ভান্ডারও ফুরিয়ে যাচ্ছে।
সরকারিভাবে তেল-গ্যাস আমদানির জন্য যাদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি হয়ে আছে তাদের অনেকে জানিয়ে দিচ্ছে, আগামীতে তারা আর জ্বালানি দিতে পারবে না।
তাদের ভান্ডারে পর্যাপ্ত জ্বালানি নেই। সেক্টরের বিশেষজ্ঞরা বলেছেন, উন্নত দেশগুলো আগামী ৫০ বছরের মজুত গড়ে তুলেছে। মজুতের পরও তাদের অর্ডার থামছে না। যার কারণে স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলো টাকা দিয়েও জ্বালানি আমদানি করতে পারছে না।
গ্যাস ও তেলের দাম বেড়ে গেলে সেচের খরচ বাড়বে, সেচের খরচ বাড়লে চালের উৎপাদন ব্যাহত হতে পারে। বেড়ে যাবে পরিবহণ খরচ। এতে উৎপাদনের পাশাপাশি সরবরাহ চেইনও বিঘ্ন হবে।
সেক্টরের বিশেষজ্ঞদের বক্তব্য আন্তর্জাতিকভাবে জ্বালানি তেল ও গ্যাসের জন্য হাহাকার পড়ে যেতে পারে। কারণ উন্নত দেশগুলো আগামী ৩০ থেকে ৫০ বছরের মজুত তৈরি করেছে। যার কারণে কিছুদিন পর হয়তো ডলার দিলেও তেল-গ্যাস পাওয়া যাবে না!