BigNews: সাত সকালে মুকুল রায়ের বাড়িতে ED, প্রায় ৩ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ

কয়েকদিন আগে মুকুল রায়কে নোটিশ জারি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাকে দিল্লিতে ডাকা হয়। তবে মুকুলের শারীরিক অবস্থা সম্পর্কে পরিবার জানিয়েছে, তিনি দিল্লি যেতে পারবেন না। এখন ইডি আধিকারিকরা মুকুল রায়ের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন। প্রায় আড়াই থেকে তিন ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এ প্রসঙ্গে মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় বলেন, ‘আমরা তো প্রথম দিন থেকেই বলে আসছিলাম সহযোগিতা করব। আমার দ্বিতীয় চিঠিটা দেওয়ার পরেই ওঁরা বলেছিল বাড়িতে আসবে। এসেছিল, কথাবার্তা বলে গিয়েছে, আমরা পুরোপুরিই সহযোগিতা করেছি। আড়াই – তিন ঘণ্টা ওঁরা ছিল। আমি বা়ডিতে ছিলাম না, নিজের কাজে বেরিয়েছিলাম। সহযোগিতা করা হয়েছে এবং ওঁরা খুশি।’
মুকুল রায়ের ছেলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইডি-র আধিকারিকরা কোন কোন বিষয়ে কথা হয়েছে, সেই বিষয়ে তিনি কিছু জানেন না । একই সঙ্গে শুভ্রাংশু রায় বলেন, ইডি কর্মচারীরা আবারও আসবেন কি না,, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।