OMG! মার্কশিটে স্টার-লেটার মার্কস, সেই মেধাবী পড়ুয়াই গ্রেফতার হলেন চাল চুরিতে?

কলকাতার নামী ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স বিভাগের ছাত্র শুভদীপ বাড়ি ধান চুরির অভিযোগে গ্রেফতার হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ৯০ শতাংশের বেশি নম্বর পাওয়া এই ছাত্র স্কুলে ‘ফার্স্ট বয়’ ছিল।
ধৃত শুভদীপের বাবা পেশায় শিক্ষক এবং দাদা ইঞ্জিনিয়ার। সচ্ছ্বল পরিবারের এই মেধাবী ছাত্রের ধান চুরিতে জড়ানোর খবরে হতবাক এলাকাবাসী। পরিবারের লোকজনও বিষয়টি বিশ্বাস করতে পারছেন না।
পুলিশ সূত্রে জানা গেছে:
পাত্রসায়রের ধগড়িয়া গ্রামের এক ব্যক্তির খামার থেকে ৫০ বস্তা ধান চুরি করে তা ট্রাক্টরে পাচারের ঘটনায় শুভদীপের যোগসূত্র পাওয়া গিয়েছে।শনিবার তাকে গ্রেফতার করা হয়। রবিবার বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ধৃতকে একদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।ধান চুরির ঘটনায় শনিবার ধগড়িয়া গ্রামের এক যুবককে গ্রেফতার করা হয়। তাকে জেরা করেই শুভদীপের নাম পাওয়া যায়।সোনামুখী শহরে একটি ভাড়াবাড়ি থেকে চুরি যাওয়া বেশ কয়েক বস্তা ধান উদ্ধার করা হয়েছে।ঘটনায় মূল অভিযুক্তের খোঁজ চলছে। যে ট্রাক্টরে করে চুরি করা ধান পাচার করা হয়েছিল তাও খোঁজার চেষ্টা করছে পুলিশ।
শুভদীপের বাবা বলেন:
‘ছেলে বরাবরই পড়াশোনায় খুব ভালো। স্কুলে সে বরাবরই ফার্স্ট বয় ছিল। কলকাতার নামী ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করেছিলাম। সরস্বতী পুজোর দু’দিন আগে সে বাড়িতে আসে। ও যে ধান চুরিতে জড়িয়ে পড়বে তা বিশ্বাস করতে পারছি না।’
শুভদীপের মা বলেন:
‘আমাদের সংসারে অভাব নেই। ছেলে কেন এমনটা করবে!’
পুলিশ সূত্রে আরও জানা গেছে:
১৫ ফেব্রুয়ারি, শুভদীপের পাশের বাড়ির খামার থেকে প্রায় ৫০ বস্তা মিনিকিট ধান চুরি হয়ে যায়।ধৃত শুভদীপের বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।