২০২৪-এ হোঁচট তৃণমূলের? কমবে জোড়াফুলের আসন? বড় ইঙ্গিত মিললো নতুন সমীক্ষায়
February 24, 2024

শেখ শাহজাহান এখনও অধরা, এই ঘটনাকে কেন্দ্র করে বাংলার সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ চালাচ্ছে বিজেপি। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, এই ঘটনা লোকসভা ভোটে শাসকদলকে চাপে ফেলতে পারে।
একের পর এক জনমত সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে, ১৮তম লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা কমতে পারে। ভোটের হারেও ধাক্কা খেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
দ্য ফেডেরাল পুঁথিয়া থালাউমুরাই অ্যাপ্ট ২০২৪ সংস্থার সমীক্ষা অনুযায়ী:
-
তৃণমূল:
- আসন: ১৩ (২০১৯-এ ছিল ২২)
- ভোটের হার: ৩১.৮৬% (২০১৯-এ ছিল ৪২.৯৬%)
-
বিজেপি:
- আসন: ২৯ (২০১৯-এ ছিল ১৮)
- ভোটের হার: ৪১.৭৮% (২০১৯-এ ছিল ৪০.৭৬%)
-
কংগ্রেস:
- আসন: ০ (২০১৯-এ ছিল ২)
- ভোটের হার: ৪.৩৭% (২০১৯-এ ছিল ৫.৭%)
-
সিপিআইএম:
- আসন: ০ (২০১৯-এ ছিল ২)
- ভোটের হার: ২.৮৯% (২০১৯-এ ছিল ৬.৯%)
অন্যান্য জনমত সমীক্ষা:
-
মুড অফ দ্য নেশন:
- তৃণমূল: ২২ আসন
- বিজেপি: ১৯ আসন
-
TV-CNX:
- তৃণমূল: ৩০ আসন
- বিজেপি: ১০ আসন
সন্দেশখালিকাণ্ড এবং তৃণমূলের ভোটের হার কমে যাওয়ার সম্ভাবনা লোকসভা ভোটে কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে।