Aadhaar Card-‘নিষ্ক্রিয়’ হবে এই ভুলগুলি করলেই, জেনেনিন কী কী করণীয়

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, কেন্দ্র সরকার বাংলার মানুষকে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করার জন্য আধার কার্ড বাতিল করছে। কেন্দ্র অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলেছে, কোনও আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন করা হচ্ছে না।

কখন আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হতে পারে?

বায়োমেট্রিক তথ্য ম্যাচ না হলে: আধার আপডেটের সময় দেওয়া আঙুলের ছাপ বা চোখের স্ক্যান যদি পরবর্তীতে ম্যাচ না করে, তাহলে কার্ডটি ডিঅ্যাক্টিভেট হতে পারে।

নাম, ঠিকানা, জন্মতারিখে গরমিল থাকলে: আধার তথ্যে ভুল থাকলে UIDAI কর্তৃপক্ষ কার্ডটি ডিঅ্যাক্টিভেট করতে পারে।
তিন বছর ধরে ব্যবহার না করলে: টানা তিন বছর আধার কার্ড ব্যবহার না করলে তা ডিঅ্যাক্টিভেট হতে পারে।
EPFO, ব্যাংক অ্যাকাউন্ট, প্যান কার্ডের সাথে লিঙ্ক না থাকলে: EPFO, ব্যাংক অ্যাকাউন্ট, প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক না থাকলে ডিঅ্যাক্টিভেট হতে পারে।
১৫ বছরের কম বয়সী শিশুর আধার আপডেট না করলে: ১৫ বছর বয়স পূর্ণ হওয়ার পর শিশুর আধার তথ্য আপডেট না করলে কার্ডটি ডিঅ্যাক্টিভেট হতে পারে।

আপনার আধার কার্ড অ্যাক্টিভ কিনা তা কীভাবে জানবেন?

UIDAI ওয়েবসাইট (uidai.gov.in) এ যান।
“Verify Aadhaar Number” লিঙ্কে ক্লিক করুন।
১২ সংখ্যার আধার নম্বর এবং সিকিউরিটি কোড দিন।
“Submit” বাটনে ক্লিক করুন।
স্ক্রিনে আপনার আধার কার্ডের স্টেটাস দেখা যাবে।

ডিঅ্যাক্টিভেট হওয়া আধার কার্ড কীভাবে অ্যাক্টিভেট করবেন?
নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে যান।
আধার আপডেট ফর্ম পূরণ করুন।
বায়োমেট্রিক তথ্য (আঙুলের ছাপ ও চোখের স্ক্যান) দিন।
প্রয়োজনীয় নথি (যেমন পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ) জমা দিন।
নির্ধারিত ফি দিন।
আধার কর্মকর্তা আপনার তথ্য আপডেট করবেন এবং কার্ডটি অ্যাক্টিভেট করবেন।

মনে রাখবেন:
ডিঅ্যাক্টিভেট হওয়া আধার কার্ড পুনরায় অ্যাক্টিভেট করা সম্ভব।UIDAI ওয়েবসাইটে আধার কার্ডের স্টেটাস চেক করা বিনামূল্যে।আধার আপডেট করার জন্য কোনও দালালের সাহায্য নেওয়ার প্রয়োজন নেই।