BigNews: বাড়ির সামনেই গুলি করে বিজেপিকে নেতাকে হত্যা, উত্তেজনা এলাকা জুড়ে

দিল্লিতে বাড়ির সামনেই গুলি করে স্থানীয় এক বিজেপি নেতাকে হত্যা করা হয়েছে। নিহত নেতার নাম জিতু চৌধুরী (৪২)।

বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ দিল্লির ময়ূর বিহার এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

দিল্লি পুলিশ জানিয়েছে, ময়ূর বিহারের সি-ওয়ানে দুর্বৃত্তরা প্রায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর গুলি করে তাকে। ঘটনাস্থল থেকে কয়েকটি ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার পাশাপাশি এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। রাজনৈতিক কারণ না কি ব্যক্তিগত শত্রুতায় এ খুন, তদন্ত করে তা বের করার চেষ্টা করছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *