রঞ্জি ট্রফি: বেঙ্কটেশ আইয়ারের চতুর্থ হাফ-সেঞ্চুরি, রঞ্জি ট্রফিতে নাইট তারকার ঝড়

চলতি রঞ্জি ট্রফিতে দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় অলরাউন্ডার বেঙ্কটেশ আইয়ার। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে এলিট-ডি গ্রুপের ম্যাচের প্রথম ইনিংসে ৬২ রানের ঝড়ো হাফ-সেঞ্চুরি করেন তিনি। তবে, বাকি ব্যাটাররা তেমন একটা পারফর্ম করতে না পারায় মধ্যপ্রদেশ ২০০ রানে অল-আউট হয়ে যায়।

পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৬২ রানের অনবদ্য ইনিংস খেলেন। ১০১ বলের ইনিংসে ৪টি চার ও ১টি ছক্কা মারেন।এবারের রঞ্জি ট্রফিতে এটি বেঙ্কটেশের চতুর্থ হাফ-সেঞ্চুরি। এছাড়া তিনি ১টি সেঞ্চুরিও করেছেন। ৯টি ইনিংসে ব্যাট করে নেমে সাকুল্যে ৪৯২ রান সংগ্রহ করেছেন। মধ্যপ্রদেশের হয়ে সব থেকে বেশি রান সংগ্রহ করেছেন নাইট তারকাই।

উইকেটকিপার হিমাংশু মন্ত্রী ৫০ রান করেন। সরাংশ জৈন ৫৫ বলে ২১ রান করেন। যশ দুবে, শুভম শর্মা, ঋষভ চৌহান, কুমার কার্তিকেয়া, অনুভব আগরওয়াল, আবেশ খান ও কুলবন্ত খেজরোলিয়া তেমন কিছু করতে পারেননি।

জম্মু-কাশ্মীরের বোলারদের সাফল্য: রোহিত শর্মা ৯ ওভারে ১৮ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। উমর নাজির ১৪ ওভারে ২৪ রান খরচ করে ২টি উইকেট নেন। আকিব নবি ১৭ ওভারে ৫৮ রানের বিনিময়ে একজোড়া উইকেট দখল করেন। আবিদ মুস্তাক ১১.৪ ওভারে ৩৫ রানের বিনিময়ে ৩টি উইকেট পকেটে পোরেন। সাহিল ১৪ ওভারে ৫২ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।

মধ্যপ্রদেশের প্রথম ইনিংসে ২০০ রান। জম্মু-কাশ্মীরের ব্যাটিং এখনও শুরু হয়নি। জম্মু-কাশ্মীর প্রথম ইনিংসে বড় রান করার চেষ্টা করবে। মধ্যপ্রদেশ দ্রুত উইকেট নিয়ে ম্যাচে ফিরে আসার চেষ্টা করবে।

এই ম্যাচের ফলাফল রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।