INDvsENG: দ্রুততম টেস্ট শতরান, ডাকেটের ঝড়ো ইনিংসে ভারত চাপে!

ভারতের সাড়ে চারশো রানের জবাবে ইংল্যান্ড ব্যাট করতে নেমে প্রথম দিনেই ঝড়ো ব্যাটিং করে ভারতকে চাপে ফেলে দিয়েছে। দ্বিতীয় দিনের শেষে ৩৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ২০৭ রান করে ফেলেছে ইংল্যান্ড।

ইংল্যান্ডের এই ঝোড়ো ব্যাটিংয়ের মূল কারিগর বেন ডাকেট। মাত্র ১১৮ বলে ১৩৩ রান করে ফেলেছেন তিনি। ৮৮ বলেই শতরান পূরণ করেন ডাকেট, যা ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের কোনও ব্যাটারের করা দ্রুততম টেস্ট শতরান।

ডাকেটের এই ইনিংস গ্রাহাম গুচের ১৯৯০ সালে করা ৯৫ বলে শতরানের রেকর্ড ভেঙে দিয়েছে।

ভারতের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে করা ডাকেটের এই সেঞ্চুরি তৃতীয় দ্রুততম। এই তালিকায় ডাকেটের আগে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট এবং ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড।

ডাকেটের ঝোড়ো ইনিংসের হাত ধরেই দ্বিতীয় দিনের শেষে ভালো জায়গায় রয়েছে ইংল্যান্ড।