ভ্যালেন্টাইনস ডে-তে ডিভোর্সের শুনানি! ‘অভিমানী’ স্ত্রীকে চকোলেট উপহার দিলেন স্বামী

ভ্যালেন্টাইনস ডে-তে স্ত্রীর মান ভাঙানোর চেষ্টা, চকোলেট ফিরিয়ে দিলেন মহিলাবিয়ের কয়েক মাসের মধ্যেই অশান্তি, পণের জন্য অত্যাচারের অভিযোগ
ভ্যালেন্টাইনস ডে-তে আদালতে স্ত্রীকে চকোলেট উপহার, তাতেও মন গেল নামহিলার আইনজীবীর প্রশ্ন, ‘গত দুই বছরে একবারও কাছে টেনে নেওয়ার চেষ্টা করেননি কেন?’ভ্যালেন্টাইনস ডে-তে স্ত্রীর মান ভাঙানোর চেষ্টা, চকোলেট ফিরিয়ে দিলেন মহিলা
সুরাট: ভ্যালেন্টাইনস ডে-তে স্ত্রীর মান ভাঙানোর চেষ্টা করেছিলেন এক স্বামী। আদালতেই স্ত্রীকে চকোলেট উপহার দিতে যান তিনি। কিন্তু স্ত্রী তাতে রাজি না হয়ে চকোলেট ফিরিয়ে দেন।
বিয়ের পর অশান্তি
২০২০ সালে ভদোদরার বাসিন্দা এক যুবতীর সঙ্গে বিয়ে হয়েছিল সুরাটের এক অটোমোবাইল ইঞ্জিনিয়ারের। কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই তাদের মধ্যে অশান্তি শুরু হয়। অভিযোগ, মহিলার স্বামী ও তাঁর ঠাকুরদা-ঠাকুরমা পণের জন্য মহিলার উপর চাপ দিতে থাকেন। বাড়তে থাকে অত্যাচার। অভিযোগ, পণের জন্য মহিলার উপর শারীরিক ও মানসিক অত্যাচার করা হত। অভিযোগ, মহিলার থেকে ৫ লাখ টাকা পণ আদায়ের চাপ দেওয়া হচ্ছিল। অভিযোগ, পণের চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে বিয়ের মাত্র চার মাসের মাথায় তাঁকে বাড়ি ছাড়তে বাধ্য করা হয়।
ভরণপোষণের দাবিতে মামলা
পরিস্থিতি সামলাতে না পেরে মহিলা সুরাটের পারিবারিক আদালতে ভরণপোষণের দাবিতে মামলা দায়ের করেন। মাসে ৩০ হাজার টাকা ভরণপোষণের দাবি করেন তিনি। স্বামীর বেতন ৫০ হাজার টাকা।
ভ্যালেন্টাইনস ডে-তে আদালতে
এই মামলার শুনানি ছিল ভ্যালেন্টাইনস ডে-তে। ওই দিন আদালতেই স্ত্রীর মান ভাঙানোর চেষ্টা করেন স্বামী। পরিবারের সদস্য ও আইনজীবীদের সামনেই স্ত্রীকে চকোলেট উপহার দিতে যান ব্যক্তি। কিন্তু স্ত্রী তাতে অবশ্য চিঁড়ে ভেজেননি। স্বামীর দেওয়া চকোলেট ফিরিয়ে দেন তিনি।
মহিলার আইনজীবীর প্রশ্ন
মহিলার আইনজীবী অশ্বিন জোগাদিয়ার কথায়, “এতই মান ভাঙানোর ইচ্ছা থাকলে মহিলার স্বামী তাঁকে আগের ভ্যালেন্টাইনস ডে-গুলিতেও চকোলেট উপহার দিতে পারতেন। এখন হঠাৎ চকোলেট দেওয়ার কথা মনে পড়ল কেন? গত দুই বছরে একবার তো নিজের স্ত্রীকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করেন নি।