Weather: আবার মুড স্যুইং! ঝড়-বৃষ্টিতে ভাসবে ভারতের বেশ কিছু রাজ্য!

শীতের শেষে নতুন ঝঞ্ঝার আবির্ভাব:
পাঁচদিনের মধ্যে আবহাওয়ার আমূল পরিবর্তন। ১৭ থেকে ২১ ফেব্রুয়ারি, উত্তর-পশ্চিম ভারতে তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা।১৮ থেকে ২১ ফেব্রুয়ারি, জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশে তুষারপাতের সম্ভাবনা। ১৫ ও ১৬ ফেব্রুয়ারি, বিহার, ঝাড়খণ্ড, ওডিশা, পশ্চিমবঙ্গ উপকূলে ঝমঝমিয়ে বৃষ্টি।
দিল্লি সহ উত্তর ভারতের রাজ্যগুলিতে গত মঙ্গলবার থেকেই তাপমাত্রায় পরিবর্তন। বুধবার উত্তর প্রদেশে হালকা বৃষ্টিপাত।
দক্ষিণ পূর্ব উত্তর প্রদেশ এবং পূর্ব মধ্য প্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। কিছু কিছু অংশে শিলাবৃষ্টিও দেখা গিয়েছে।পূর্ব মধ্য প্রদেশ, ছত্তিশগড়, পূর্ব উত্তর প্রদেশে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা।
পঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তর প্রদেশ, উত্তর রাজস্থানে ন্যূনতম তাপমাত্রা ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।বুধবার অমৃতসরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৫ ডিগ্রি সেলসিয়াস।
পূর্ব মধ্য প্রদেশ, ছত্তিশগড়, পূর্ব উত্তর প্রদেশে বৃষ্টি বাড়বে। বিহার, ঝাড়খণ্ড, ওডিশা, পশ্চিমবঙ্গ, সিকিমে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা। এই রাজ্যগুলিতে দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে।
১৭ থেকে ২১ ফেব্রুয়ারি, উত্তর-পশ্চিম ভারতে প্রবল ঝড়বৃষ্টি। জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশে তুষারপাত।
১৫ ও ১৬ ফেব্রুয়ারি, বিহার, ঝাড়খণ্ড, ওডিশা, পশ্চিমবঙ্গ উপকূলে ঝমঝমিয়ে বৃষ্টি। ঘন কুয়াশা এবং মেঘ দেখা যাবে।
এই পরিবর্তনশীল আবহাওয়ার জন্য প্রস্তুত থাকুন এবং সতর্ক থাকুন।