খাদ্য সংকট, বিলুপ্তির পথে মেরু ভালুক! আশঙ্কা বিজ্ঞানীদের

জলবায়ু পরিবর্তনের থাবা এখন বিশ্বব্যাপী, আর্কটিক অঞ্চলও এর বাইরে নয়। উষ্ণায়নের ফলে বরফ গলে যাওয়ায় খাদ্য সংকটের মুখোমুখি হচ্ছে মেরু ভালুকরা। নেচার কমিউনিকেশন নামক বিজ্ঞানভিত্তিক জার্নালে এই ভয়াবহ খবরটি প্রকাশিত হয়েছে।
মেরু ভালুকরা সাধারণত সীল শিকার করে থাকে, বরফে বসবাসের সময় এটি তাদের প্রধান খাদ্য। কিন্তু উষ্ণায়নের ফলে বরফ গলে যাওয়ায় তীরে চলে আসতে বাধ্য হচ্ছে তারা। খাদ্য হিসেবে পাখির ডিম ও ঘাসের দিকে নজর দিতে হচ্ছে মেরু ভালুকদের। কিন্তু এগুলিও সবসময় না মেলায়, খাদ্য সংকটের মুখোমুখি হচ্ছে বলে জানিয়েছেন প্রাণী বিজ্ঞানীরা।
পর্যাপ্ত খাদ্য না পাওয়ার জন্য মেরু ভাল্লুকের ওজন কমছে, মৃত্যুরও আশঙ্কা করা হয়েছে জার্নালে। ১৯৮০ সালে চোরা শিকারের কারণে মেরু ভালুকের সংখ্যা দ্রুত হ্রাস পায়। পরে ভালুকের সংখ্যা বৃদ্ধি পেলেও, বর্তমানে উষ্ণায়ন তাদের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।
বসন্তের শেষের দিকে এবং গরমের শুরুতে সীলের চর্বি বেশি থাকে, এই সময় মেরু ভালুক এদের শিকার করে খাওয়ার জন্য। চর্বি ভালুকের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু গরমের সময় আর্কটিকের অনেক অংশে বরফের পরিমাণ কমে যাওয়ায় খাদ্য সংকটের মুখোমুখি হচ্ছে ভালুকগুলি।
গরমের সময় মেরু ভালুক কীভাবে বেঁচে থাকে তা খতিয়ে ২০টি ভালুকের উপর নজরদারি চালানো হয়েছিল। রক্তের নমুনা সংগ্রহ, ওজন মাপার জন্য জিপিএস পরানো হয়েছিল।
গরমের মাসগুলিতে বরফ গলে গেলে ভালুকগুলো বেঁচে থাকার বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। তবে, পর্যাপ্ত খাবার না মেলায়, অধিকাংশ ভালুকের ওজন হ্রাস পেয়েছিল।
মার্কিন গবেষকরা: মেরু ভালুক আগামী 80 বা 100 বছর পরেই পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে যাবে।