ধাবায় খাবার খেতে গিয়ে ঘটল বিপত্তি, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ব্যক্তির

সোমবার সন্ধ্যা ৭টার দিকে বারাণসীর চাঁদমারি শিবপুর এলাকার সৈনিক ধাবায় রাতের খাবার খাওয়ার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম রাকেশ অবস্থি (৫০)। তিনি পেশায় একজন ইলেকট্রিকাল মেকানিক ছিলেন।
রাকেশ অবস্থি সোমবার সন্ধে ৭টার দিকে সৈনিক ধাবায় রাতের খাবার খেতে যান। খাওয়ার সময় হঠাৎ অসুস্থ বোধ করেন এবং মাটিতে পড়ে যান। তাকে দ্রুত স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান।
ঘটনার সময় ধাবার সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে রাকেশ অবস্থি অন্য দুই ব্যক্তির সাথে টেবিলে বসে খাবার খাচ্ছেন। হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন এবং মাটিতে পড়ে যান।
রাকেশ অবস্থির স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলে রয়েছে। তার হঠাৎ মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সম্প্রতি একটি সরকারি সমীক্ষায় জানা গেছে যে ভারতে হৃদরোগে আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অল্প বয়সীরাও এই রোগে আক্রান্ত হচ্ছে। অতিরিক্ত মানসিক চাপকে হৃদরোগের অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়।
সম্প্রতি উত্তরাখণ্ডের একটি বিশ্ববিদ্যালয় এবং উত্তর প্রদেশের একটি কলেজেও হৃদরোগে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে।