মহাভারত-রামায়ণকে ‘কাল্পনিক’ বলে মন্তব্য! চাকরি খোঁয়া গেলো শিক্ষকের

কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষকের বিরুদ্ধে মহাভারত, রামায়ণ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিবাদের ঢেউ উঠেছে শহরে। বিজেপি বিধায়ক বেদ্যস কামাথের সমর্থকরা শিক্ষককে বরখাস্তের দাবিতে বিক্ষোভ করেন। এর জের ধরে ওই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।

শিক্ষক পড়ুয়াদের শেখাতেন যে মহাভারত এবং রামায়ণ এসব হল ‘কাল্পনিক’। শিক্ষক প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে ২০০২ গোধরা দাঙ্গা এবং বিলকিস বানো গণধর্ষণ মামলার কথা উল্লেখ করতেন। শিক্ষক সপ্তম শ্রেণির ছাত্রদের শিখিয়েছিলেন যে ভগবান রাম একজন ‘পৌরাণিক চরিত্র’, বাস্তবে তাঁর কোনও অস্তিত্ব নেই।

বিজেপি বিধায়ক বেদ্যস কামাথের সমর্থকরা শিক্ষককে বরখাস্তের দাবিতে বিক্ষোভ করেন। অভিভাবকরাও শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

অভিযোগের তদন্তের পর শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ একটি চিঠি জারি করে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে এবং ভবিষ্যতে এমন ঘটনা না ঘটার আশ্বাস দেয়।

শিক্ষকের বিরুদ্ধে এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। ডিডিপিআই ঘটনার তদন্ত করছেন।