Weather: সরস্বতী পুজোয় ভিজবে এই ১০ জেলা, নষ্ট হতে পারে ঘুরতে যাওয়ার প্ল্যান!

সোমবার, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সব জেলায় আকাশ পরিষ্কার থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

কলকাতায় সোমবার তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সকালে কুয়াশা থাকবে, তারপর আকাশ পরিষ্কার হয়ে যাবে।

মঙ্গলবার দক্ষিণবঙ্গের চারটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। সেই জেলাগুলি হল:

পুরুলিয়া
বাঁকুড়া
পশ্চিম বর্ধমান
বীরভূম

বুধবার (সরস্বতী পুজো) বৃষ্টির পরিমাণ বাড়বে। সেদিন দক্ষিণবঙ্গের আরও ছয়টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই জেলাগুলি হল:

ঝাড়গ্রাম
পূর্ব বর্ধমান
মুর্শিদাবাদ
নদিয়া
দক্ষিণ দিনাজপুর
মালদা

উত্তরবঙ্গের কোনও জেলায় বুধবার বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার উত্তরবঙ্গের শুধুমাত্র মালদায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলায় বৃহস্পতিবার হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রপাতও হতে পারে।

আগামী তিনদিনে রাজ্যের বিভিন্ন জেলার রাতের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বাড়বে। সরস্বতী পুজোর পর দু’দিন তাপমাত্রার তেমন হেরফের হবে না। এরপর রাজ্যে শীতের সমাপ্তি ঘটবে। আবার শীতের জন্য ১০ মাস অপেক্ষা করতে হবে বাংলাকে। আবহাওয়ার এই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে।