মহুয়া মৈত্রকে হারাতে মরিয়া বিজেপি, কৃষ্ণনগরে প্রার্থী নির্বাচনে চিন্তাভাবনায় গেরুয়া শিবির

লোকসভা থেকে সাসপেন্ড হওয়া বিতর্কিত মহুয়া মৈত্রকে আসন্ন লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর আসন থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এই আসনটি বিজেপির কাছে প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়েছে। মহুয়াকে হারিয়ে কেন্দ্রের কাছে জবাবদিহি করতে চায় রাজ্য বিজেপি।

মহুয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিজেপি প্রার্থী নির্বাচনে তীব্র চিন্তাভাবনায়। মহুয়ার মতো সাংগঠনিক এবং সুবক্তা নেত্রীকে হারাতে বড় মুখ খুঁজছে গেরুয়া শিবির।

রাজ্যের সদ্য প্রাক্তন এজি। কেন্দ্রীয়মন্ত্রী তথা প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি সত্যব্রত মুখোপাধ্যায়র পুত্র। নদিয়া জেলায় তার পিতার প্রভাব দীর্ঘদিনের।

বিজেপির একাংশ স্বয়ং মিঠুনকে এই আসন থেকে লড়াইয়ের জন্য আবেদন জানিয়েছিলেন। তবে এই বিষয়টি নিয়ে রাজ্য বিজেপি কোনও নিশ্চয়তা দেয়নি।

কবীর শঙ্কর বোস: ব্যারিস্টার। উপরের দুটি নাম তালিকা থেকে বাদ গেলে তাকে প্রার্থী করা হতে পারে।

প্রার্থী নির্বাচনের পাশাপাশি প্রচার ক্ষেত্রেও বিশেষ নজর দিচ্ছে জেলা বিজেপি। লোকসভার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির জাতীয় স্তরের স্টার প্রচারকদের আনিয়ে প্রচার সারতে চাইছে গেরুয়া শিবির।

মহুয়াকে হারিয়ে কৃষ্ণনগর আসন জয় করা বিজেপির কাছে চ্যালেঞ্জ। মহুয়াও তার পদ ধরে রাখতে প্রস্তুত। কৃষ্ণনগর কেন্দ্রে তীব্র প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত।