ফের আন্তর্জাতিক স্বীকৃতি চাইলো তালেবান সরকার, নারীদের স্কুল খোলার কোনো ইঙ্গিত দেয়নি গোষ্ঠীটি

আফগানিস্তানের তালেবান সরকার আবারও আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছে। বিদেশি সরকারগুলোর প্রতি তালেবান প্রশাসনকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে গোষ্ঠীটির নেতারা। হাজার হাজার মানুষের জনসমাগমে এ দাবি করেন তারা। তবে নারীদের স্কুল খোলার ব্যাপারে কোনো ইঙ্গিত দেয়নি গোষ্ঠীটি। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে পশ্চিমা দেশগুলো আফগানিস্তানের ফান্ড বন্ধের পাশাপাশি নিষেধাজ্ঞা আরোপ করেছে। এতে দেশটির অর্থনৈতিক সংকট আরও বেড়েছে। পশ্চিমা দেশগুলো জানিয়েছে, তালেবান সরকারকে মানবাধিকারের বিষয়ে গুরুত্ব দিতে হবে বিশেষ করে নারীদের ক্ষেত্রে।

জনসভায় তালেবান নেতারা জানান, আমরা আঞ্চলিক-আন্তর্জাতিক দেশগুলোকে বিশেষ করে মুসলিম দেশগুলোর প্রতি আফগানিস্তানকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানাচ্ছি। এসময় তারা আফগানিস্তানের জব্দ করা অর্থ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও অনুরোধ করেন।

তালেবান সরকারকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর শর্ত হলো- মানবাধিকার বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, বিশেষত নারীদের ব্যাপারে। এই দাবি পূরণ না হওয়ায় বিদেশি রাষ্ট্রগুলো আফগানিস্তানকে তহবিল দেওয়া বন্ধ রেখেছে ও বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করেছে। ফলে দেশটির অর্থনীতির গভীর সঙ্কটে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *