BigNews: ফের ৪% DA বাড়ছে সরকারি কর্মীদের! কবে থেকে মিলবে? জেনেনিন বিস্তারিত তথ্য

বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা না হলেও আশা এখনও ফুরিয়ে যায়নি। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, মার্চের গোড়ার দিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হতে পারে।

মূল্যসূচক: ২০২৩ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সর্বভারতীয় মূল্যসূচক (AICPI) সূচক নিশ্চিত করেছে যে কেন্দ্রীয় কর্মীরা কমপক্ষে ৫০% ডিএ পাবেন।

আগের ঘোষণা: ২০২৩ সালের অক্টোবর মাসে উৎসবের আবহে ৪% ডিএ বৃদ্ধি পেয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

নির্বাচন: সামনেই লোকসভা নির্বাচন, তাই ভোট টানার জন্য সরকার কর্মচারীদের জন্য কিছু সুবিধা ঘোষণা করতে পারে।

সম্ভাব্য বৃদ্ধির পরিমাণ:
বিভিন্ন সূত্রে খবর, ২০২৪ সালের মার্চ মাসে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ডিএ ৪% বাড়ানো হতে পারে।বিশেষজ্ঞ মহলের মতে ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে মহার্ঘ ভাতা ৫০% বা তার বেশি হতে পারে।

সিদ্ধান্তের সময়:
সাধারণত জানুয়ারির বর্ধিত মহার্ঘ ভাতা মার্চ মাসে ঘোষণা করা হয়।এবার লোকসভা নির্বাচন থাকায় ঘোষণা কিছুটা আগেই করা হতে পারে।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার বছরে দু’বার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে – জানুয়ারি এবং জুলাইয়ে।২০২3 সালের জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 46% মহার্ঘ ভাতা পাচ্ছেন।আশা করা হচ্ছে, মার্চ মাসের মধ্যে কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধির ঘোষণা করবে।