Digha: দিঘায় মসজিদ নির্মাণের দাবি, মুখ্যমন্ত্রীর কাছে করা হলো জমির জন্য আবেদন

দীঘা সমুদ্র সৈকত নগরীতে একটি মসজিদ তৈরির দাবি উঠেছে। পূর্ব মেদিনীপুর জেলা জমিয়তে উলেমা-ই হিন্দের উদ্যোগে এবং রামনগর ব্লক জমিয়তে উলেমা-ই হিন্দের সহযোগিতায় এই দাবিতে সাধারণ সভা আয়োজন করা হয়।

সংখ্যালঘু সম্প্রদায়ের দীর্ঘদিনের বক্তব্য, দীঘায় একটি মসজিদের প্রয়োজন রয়েছে। কারণ, সারা বছর ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সংখ্যালঘু পর্যটক দীঘায় আসেন। নমাজের জন্য তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। একটি মসজিদ থাকলে সেই সমস্যা সমাধান হবে বলে তাদের দাবি।

সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে মসজিদ তৈরির জন্য জমির আবেদন জানানো হয়েছে। এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মৌলানা নজরুল ইসলাম, সভাপতি মুফতি ইয়াহ কাশিমি, পূর্ব মেদিনীপুর জমিয়তে উলেমা-এ হিন্দের ব্লক সভাপতি, সম্পাদকবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

এই বিষয়ে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ও দিঘা – শংকরপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তানবির আফজল বলেন, “আবেদন করা তো যে কোনও মানুষই পারে। আমাদের কাছে যদি জমি দেখার জন্য বলা হয়, তখন আমরা দেখব। অনেক মানুষ জায়গা চেয়েছে। রামকৃষ্ণ মিশন থেকেও চাওয়া হয়েছে। সরকারি প্রক্রিয়া আছে। আমার কাছে যদি সেই ভাবে প্রক্রিয়া মেনে আসে, তখন সেটা দেখা হবে। সরকার না বললে তো আমি কাউকে জমি দিতে পারি না।”

তৃণমূল বিধায়ক তরুণ কুমার মাইতি বলেন, “আমাদের ভারতবর্ষ একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। সকলেরই স্বাধীনভাবে ধর্মাচারণের অধিকার আছে। তারা আবেদন করতেই পারেন। সরকার সিদ্ধান্ত নেবে। একটি ধর্মীয় সম্প্রদায় তাদের ধর্মাচারণের জন্য কোনও জায়গা সরকারের কাছে চাইতেই পারে। মুখ্যমন্ত্রী