‘এক দেশ, এক ভোট’ বৈঠকে যাচ্ছেন না মমতা! সাংবাদিক বৈঠকে জানালেন মূল কারণ

মঙ্গলবার দিল্লি যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রীয় বকেয়া নিয়ে শুক্রবার টানা ৪৮ ঘণ্টা ধরে ধর্নার পর দিল্লি যাওয়ার কথা ছিল তার। তবে শেষ মুহূর্তে এসে মুখ্যমন্ত্রীর দিল্লি সফর বাতিল হয়ে গেছে।
তৃণমূল সূত্রে খবর, মুখ্যমন্ত্রী দিল্লি যাচ্ছেন না। আজ এক দেশ, এক ভোট সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল মমতার। তবে তিনি যেতে না পারায় তার বদলে যোগ দেবেন দুই তৃণমূল সাংসদ।
কিন্তু কী কারণে শেষ মুহূর্তে এসে বাতিল হল মমতার দিল্লি সফর?
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ৮ ফেব্রুয়ারী রাজ্য বিধানসভায় ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশ। তার আগে হাতে মাত্র ২ দিন সময়। বাজেট নিয়ে ব্যস্ত থাকবেন তিনি। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, মঙ্গলবার এক দেশ, এক ভোট’ সংক্রান্ত বৈঠকে তৃণমূলের হয়ে হাজির থাকবেন দলের ২ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও সুদীপ বন্দ্য়োপাধ্যায়।
সোমবার বিকালেই উড়ানে দিল্লি পাড়ি দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। মঙ্গলবারের বৈঠকেও যোগদান করার কথা ছিল তার। তবে সোমবার বিকেলেই নবান্নে সাংবাদিক বৈঠক করে মমতা জানান, রাজ্য বাজেট পেশ করার আগে হাতে সময় খুব কম। প্রচুর কাজ রয়েছে। তাই এই মুহূর্তে তিনি দিল্লি যেতে পারছেন না।
সাংবাদিক বৈঠক থেকেই মমতা বলেন, হাইপাওয়ার কমিটির চেয়ারম্যান রামনাথ কোবিন্দকে তিনি এই বিষয়ে অবগত করেছেন। গুরুত্বপূর্ণ কাজ থাকার কারণে তার অনুমতি নিয়েই এই সফর বাতিল করেছেন তিনি। বৈঠক থেকে মমতা বলেন, ‘ওয়ান নেশন ওয়ান ভোট হাই মনিটরিং কমিটির চেয়ারম্যান রামনাথ কোবিন্দের সঙ্গে কথা হয়েছে। ওনাকে বিষয়টি জানিয়েছি। **উনি সানন্দে গ্রহণ করেছেন।”