‘বেলারুশে মিসাইল ছুঁড়েছে ইউক্রেন’, দাবি বেলারুশের প্রেসিডেন্ট এর

এবার বেলারুশের ভূখণ্ডে মিসাইল ছুঁড়েছে ইউক্রেন। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এমন দাবি করে বলেছেন, দেশটির সেনাবাহিনী ইউক্রেন থেকে তাদের ভূখণ্ডে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করেছে।

যদিও তিনি তার দাবির সপক্ষে কোনো প্রমাণ দেননি। তবে তিনি বলেন, যদি তার ভূখণ্ড আগ্রাসনের শিকার হয় তবে তা রক্ষা করার প্রতিশ্রুতিও দেন তিনি।

এ ধরণের হামলাকে উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছে মিনস্ক। উপযুক্ত জবাব দেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে প্রেসিডেন্ট লুকাশেঙ্কো বলেন, ইউক্রেন হামলা চালাতে পারে এমন আশঙ্কার কথা আগেই জানিয়েছিলেন তিনি।

গত সপ্তাহে বেলারুশ সীমান্ত দিয়ে ইউক্রেনে মিসাইল ছোঁড়া হয় বলে দাবি করেছিল ইউক্রেন। তবে ইউক্রেনীয় সেনাবাহিনী এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *