OMG! ‘অদৃশ্য’ অর্ধেক হাওড়া ব্রিজ? শনিবারের সাত সকাল ঢাকলো কুয়াশায়

শনিবার সকালে কলকাতা শহর ঘন কুয়াশায় ঢেকে গিয়েছিল। দৃশ্যমানতা এতটাই কমে গিয়েছিল যে হাওড়া ব্রিজ এমনকি হাওড়া স্টেশনও স্পষ্ট ভাবে দেখা যাচ্ছিল না।

এই ঘটনায় অনেক যাত্রী সমস্যায় পড়েন। কয়েকটি ট্রেন ও দেরিতে হাওড়া স্টেশনে পৌঁছায়।

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে যে শনিবার থেকে রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। নতুন করে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা খুব একটা না কমলেও অনেকটাই কমতে পারে।

রবিবার ও ভোরের দিকে কুয়াশাছন্ন থাকবে আকাশ। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে দৃশ্যমানতা।

উল্লেখ্য যে উপকূলবর্তী এবং সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমের জেলাগুলিতে আপাতত সেই সম্ভাবনা নেই। ধীরে ধীরে উন্নতি হবে আবহাওয়ার।

শনিবার উত্তরবঙ্গের দুই জেলা দার্জিলিং এবং কালিম্পঙে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

ধীরে ধীরে কমছে উত্তুরে হাওয়ার দাপট। তার বদলে বাড়ছে পুবালি হাওয়ার প্রভাব। আর সেই কারণে তাপমাত্রাও হু হু করে বাড়ছে। নতুন করে আর শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। তবে ঠান্ডা আমেজ আরও কয়েকদিন উপভোগ করা সম্ভব হবে।

এদিকে রাজধানী দিল্লিতেও কুয়াশার দাপট অব্যাহত থাকবে। রবিবার পর্যন্ত দিল্লিতে বৃষ্টিপাতের সম্ভাবনা **রয়েছে