OMG! মা যত্ন না নেয়ায় রেগে হত্যা করলো ছেলে! ঘটনায় অবাক সকলে

বেঙ্গালুরুতে নিজের মাকে হত্যা করে থানায় এসে আত্মসমর্পন করেছে ১৭ বছর বয়সী এক কিশোর।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে বেঙ্গালুরুর কেআর পুরম এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানিয়েছে, ১৭ বছর বয়সী ওই কিশোর একজন ডিপ্লোমা ছাত্র। সে তার ৪০ বছর বয়সী মা নেত্রার মাথায় রড দিয়ে আঘাত করে থানায় গিয়ে আত্মসমর্পন করে।

একজন জ্যোষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা ওই কিশোরকে জিজ্ঞাসাবাদ করেছি। সে বলেছে, আমার মা আমার যত্ন নেয় না। ঠিকমতো খাবারও দেয় না। শুক্রবার সকালে যখন কলেজে যাচ্ছিলাম তখন মা আমাকে অকারণে বকাঝকা করছিল। তাখন মার সঙ্গে আমার তর্ক হয়। এক পর্যায়ে রাগের বশে মায়ের মাথায় ভারী রড দিয়ে আঘাত করি।’

পুলিশ আরো জানায়, ওই কিশোরের দাবিগুলো যাচাই করা হচ্ছে। তাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তও শুরু হয়েছে। ওই কিশোরের একজন বড় বোন রয়েছে। তিনি জর্জিয়াতে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করছেন বলে জানা গেছে।

সূত্র: এনডিটিভি