চাকরিপ্রার্থীর হাতে কামড় দেয়া সেই মহিলা কনস্টেবলকে করা হল বদলি

২০২২ সালের নভেম্বর মাসে কলকাতায় এসএসসি চাকরি প্রার্থীদের আন্দোলন চলছিল। বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি শুরু হয় আন্দোলনকারীদের। এর মাঝেই এক চাকরিপ্রার্থীর হাতে কামড় বসিয়ে দেন এক কর্তব্যরত কনস্টেবল মহিলা। এই ঘটনায় ওই কনস্টেবলকে দোষী সাব্যস্ত করে তাঁকে ‘সেন্সর’ করা হয়। এবার তাঁর মেয়াদ শেষ হওয়ায় তাঁকে শিলিগুড়ি পুলিশে বদলি করা হল।

২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী অরুণিমা পালের হাতে কামড়ে দিয়েছিলেন ওই মহিলা কনস্টেবল ইভা থাপা। এই ঘটনার বিভাগীয় তদন্ত শুরু করা হয়। তদন্তে উঠে আসে ওই মহিলা কনস্টেবলের দোষী থাকার বিষয়টি। দোষ প্রমাণিত হওয়ায় তাঁকে কলকাতা পুলিশের ট্রেনিংয়ে পাঠানো হয়। পাশাপাশি, ওই মহিলা কনস্টেবলকে আর্থিক জরিমানা করা হয়।

গত ২৭ জানুয়ারি ওই কনস্টেবলের মেয়াদ শেষ হয়েছে। মেয়াদ শেষ হওয়ার পর তাঁকে এবার শিলিগুড়ি পুলিশে স্থানান্তর করা হল।

এই ঘটনায় কলকাতা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছেন অনেকে। চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের আচরণের তীব্র নিন্দা করেছেন তারা।

এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা জরুরি বলে মনে করছেন অনেকে।