বীরভূমে ‘কেষ্টর টনিক’-এর জোয়ার, অনুব্রত মণ্ডলের মুক্তির দাবিতে নাম সংকীর্তন

বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল গোরু পাচারকাণ্ডে গ্রেফতারের পর থেকেই জেলা রাজনীতিতে তাঁর অনুপস্থিতি বেশ প্রকট। তবে সম্প্রতি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ‘কেষ্ট নীতি’তেই জেলায় দল চালাতে শুরু করেছে তৃণমূল। এরপর থেকেই অনুব্রত মণ্ডলের নাম জপ শুরু করেছে নেতা-কর্মীরা।
গত শনিবার সাঁইথিয়া শহর যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অনুব্রত মণ্ডলের জন্য নাম সংকীর্তন করা হয়। তাদের দাবি ছিল, ‘অনুব্রত মণ্ডলকে চক্রান্ত করে আটকে রাখা হয়েছে। তাঁর মঙ্গল কামনায় এবং মুক্তির দাবিতে এই আয়োজন।’
এদিকে, বিজেপির জেলা সহ-সভাপতি দীপক দাস অবশ্য এই ঘটনার প্রেক্ষিতে কটাক্ষ করতে ছাড়েননি। তাঁর কথায়, ‘একাধিক অভিযোগ রয়েছে তাঁর উপর। NIA-ও শুনছি এই বিষয়ে রিপোর্ট দেবে।’
অনুব্রত মণ্ডলের নাম সংকীর্তন তো বটেই, সঙ্গে বীরভূম রাজনীতিতে কেষ্টর এই ‘ঝোড়ো কামব্যাক’ নিয়েও রীতিমতো চর্চা চলছে জেলা রাজনীতির অন্দরে।