OMG! মোরগের নিরাপত্তায় মোতায়েন পুলিশ! জেনেনিন নেপথ্য ঘটনা

গুরুত্বপূর্ণ ব্যক্তি, উচ্চপদস্থ কর্মকর্তা, মন্ত্রী-এমপি কিংবা জীবনের ঝুঁকিতে থাকা কোনো ব্যক্তিকে নিরাপত্তা দিয়ে থাকে পুলিশ। কিন্তু মোরগকে পুলিশের নিরাপত্তায় রাখার খবর শুনলে অবশ্যই চোখ কিছুটা কপালে উঠবে। এরকমই একটি ঘটনা ঘটেছে ভারতের পাঞ্জাবের বাথিন্ডায়।
বুধবার (২৪ জানুয়ারি) পশু নিষ্ঠুরতার একটি ঘটনা প্রকাশ করেছে পুলিশ। বাথিন্ডার একটি গ্রামে অনুষ্ঠিত মোরগ লড়াই প্রতিযোগিতা থেকে একটি মোরগের জীবন বাঁচিয়েছে পুলিশ। বর্তমানে ওই মোরগকে পুলিশি নিরাপত্তায় রাখা হয়েছে।
পুলিশ কর্মকর্তা নির্মল সিং বলেন, ‘বাথিন্ডার বলুয়ানা গ্রামে মোরগের লড়াই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রায় ২০০ জন অংশ নিয়েছিল। আমরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এরপর সবাই পালিয়ে যায়। এ সময় আমরা দুটি মোরগ ও একজনকে আটক করি। এখান থেকে উদ্ধার করা একটি মোরগকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।’
এর আগে পুলিশের পক্ষ থেকে আয়োজকদের জানানো হয় এ ধরনের আয়োজনে ‘প্রাণীদের সমস্যা’ করা হচ্ছে।
নির্মল সিং বলেন, আহত মুরগিটিকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং চিকিৎসা ও খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ১১টি ট্রফিও জব্দ করা হয়েছে।
এদিকে এ ঘটনায় পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে পশু নিষ্ঠুরতা আইনের অধীনে একটি মামলা দায়ের করেছে। মামলায় রাজভিন্দর নামে একজনকে গ্রেফতার করে। তবে পরে জামিনে বের হন তিনি। এ মামলার অন্য আসামিরা পলাতক রয়েছেন।
আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ হিসেবে আহত মুরগটিও রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নির্মল সিং বলেন, ‘আদালত আমাদের নির্দেশ দিলে আমরা মোরগটিকে আদালতে হাজির করব।’
যেহেতু পাঞ্জাব পুলিশ মোরগটিকে তাদের হেফাজতে নিয়েছে, তাই তাদের প্রতিটি আদালতে হাজিরা দিতে হবে এবং মোরগটির যত্ন নিতে হবে। আপাতত পুলিশ এই মোরগকে তাদের কাছে রেখে দিয়েছে। মোরগের দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে একজন কেয়ারটেকারকে।
পুলিশ জানিয়েছে, মোরগের যাতে কোনো ক্ষতি না হয় তা নিশ্চিত করতে তারা ব্যক্তিগতভাবে পরিদর্শন করে মোরগের সুস্থতার বিষয়ে খোঁজ খবর নিচ্ছে।
সূত্র: এনডিটিভি